Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
আনরিয়েল রিয়ালিটি শো - আনরিয়েল রিয়ালিটি শো -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

আনরিয়েল রিয়ালিটি শো

স্টার জলসার সুপার সিঙ্গার শোয়ের চূড়ান্ত মেলোড্রামা পর্ব অর্থাৎ বাংলার দুই সুপারস্টার দেব বনাম জিতের তর্কযুদ্ধের কাহিনি সকলেরই জানা। এ নিয়ে আর বিস্তারে যাচ্ছি না। রিয়ালিটি শোয়ের ড্রামা ইদানীং মেগার নাটককে ছাড়িয়ে গেছে, এও আমরা জানি। দেশের এক ও অদ্বিতীয় ধক ধক গার্লের সঙ্গে দেব-জিতের কোমর দোলানো অংশটি দেখে জনতা যারপরনাই আমোদ পেয়েছেন। স্বাভাবিক। বাংলার দর্শকও এখন সস্তা বিনোদনের পূজারী। শোনা যাচ্ছে,  অংশটি বিপুল পরিমাণে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরে, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই ভাইরাল প্রচারেই তো আরও বেশি দর্শক ঝাঁপিয়ে পড়বেন শোয়ের দরবারে। কথা একটাই, দুই সুপার স্টার, তিন স্টার বিচারক সোনু নিগম, কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সঞ্চালক যীশু সেনগুপ্ত প্রমুখের উপস্থিতি ছাড়াও ছিলেন মাধুরী দীক্ষিতের মতো বলিউড তারকা। তাতেও হলো না ? মাধুরী ম্যাজিকও তাহলে কাজ করে না আজকাল। যেটা আশঙ্কার, এইসব শো দেখে পাগল হয় যেসব জেন ওয়াইয়ের দল, তারা কী দেখছে ? মিউজিক্যাল শো। কিন্তু মিউজিক নয়, সস্তা মেলোড্রামাই এখানে টিআরপির রসদ!