Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
আমিরি চাল - আমিরি চাল -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

আমিরি চাল

তিনি তাঁর প্রজন্মে বলিউডের সেরা অভিনেতাদের অন্যতম। ব্যতিক্রমীও বটে। পুরো কেরিয়ার জুড়ে চেষ্টা করেছেন নিজের ভিন্নধারার কাজের ছাপ রাখতে। আবার চিরকালই বিতর্কের মধ্যমণি তিনি। পর্দার বাইরেও নিজের ব্যতিক্রমী ইমেজ রাখতে গিয়ে প্রায়ই মাত্রা ছাড়ান এই তারকা ! ঠিক ধরেছেন, বলিউডের তিন খানের অন্যতম আমির খানের কথাই বলছি। সম্প্রতি আবার তিনি আলোচনায় ছেলের বলিউড লঞ্চিংকে কেন্দ্র করে। ছেলে জুনেইদ খান গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে পা রাখবেন, এমনটা বলেছিলেন আমির অতীতে। শোনা যাচ্ছে, নিজের মত বদলেছেন তিনি। এই মুহূর্তে বেশ কয়েকজন প্রথমসারির পরিচালকের কাছে ছেলের জন্য সুপারিশ করেছেন আমির। ঘটনা এই রকম, ‘লাল সিং চাড্ডা’–আমিরের এই বহু আলোচিত ছবির নাম ভূমিকার জন্য নাকি প্রথমে জুনেইদ অডিশন দেন। খেলাচ্ছলেই প্রায়। যাই হোক, সেই ভিডিও ক্লিপিং দেখে স্নেহময় পিতা আমির এতটাই মুগ্ধ যে একটুও দেরি না করে পরিচালকদের কাছে সেই ভিডিও পাঠাতে শুরু করেন তিনি। নিন্দুকদের কথায়, আমিরি চাল বলে একেই!