Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
'জওয়ান' আসছে জন্মাষ্টমীর শুভ লগ্নে - 'জওয়ান' আসছে জন্মাষ্টমীর শুভ লগ্নে -
Saturday, March 7, 2026
বলিউডলাইম-Light

‘জওয়ান’ আসছে জন্মাষ্টমীর শুভ লগ্নে

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। নয়নতারার স্টান্ট, বাদশার ক্যারিশমা নিয়ে প্রস্তুত ‘জওয়ান’। লিখেছেন অজন্তা সিনহা

ঘোষণার পর থেকেই আলোচনায় বলিউড বাদশার ‘জওয়ান’! আর ‘পাঠান’ বাম্পার হিট হওয়ার পর ‘জওয়ান’ নিয়ে ক্রেজ যে আর একটু উর্দ্ধমুখী হবে, সে তো জানা কথাই। হলোও তাই। এ তো গেল দেশীয় প্রেক্ষিত ! আন্তর্জাতিক বাজারেও ‘জওয়ান’-কে ঘিরে বিপুল উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। আর এটা ঘটেছে ছবির প্রিভিউ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ! তথ্যসূত্র বলছে, আমেরিকায় ইতিমধ্যেই ছবির নির্মাতারা অ্যাডভান্স বুকিং ওপেন করে দিয়েছে। সেখানে টুডি (2D) ও আইম্যাক্স ফরম্যাটে দেখানো হবে ‘জওয়ান’। ইউএস সার্কিটে অন্তত ১০০০টি শোয়ের প্রদর্শন লক্ষ্যে রয়েছে প্রযোজকদের।

Images 142
'জওয়ান' আসছে জন্মাষ্টমীর শুভ লগ্নে 13

আমেরিকার বৃহত্তম সিনেমা চেন এএমসি-র ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ পেয়েছে, যে, ‘জওয়ান’ রেগুলার, টুডি (2D) ও আইম্যাক্স ফরম্যাটে, ইংলিশ সাবটাইটেল সহ দেখানো হবে এই হলে। প্রসঙ্গত, এই ওয়েবসাইটে শাহরুখের ‘জওয়ান’ এর সংক্ষিপ্তসারও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন আবেগপ্রবণ মানুষের জার্নির কথা। একদিকে তার ব্যক্তিগত প্রতিহিংসা, যা সে বহু বছর আগে নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিল। অন্যদিকে সমাজের ভুলগুলি শোধরানোর অসম্ভব এক জেদ তাকে তাড়িয়ে বেড়ায়। এই লড়াকু ‘জওয়ান’-এর এহেন ভাবনা ও কাজকে ঘিরে যে বিপুল টেনশনের সৃষ্টি হয়, সেটাই এ ছবিকে হাড় হিম করা, টানটান এক থ্রিলারে পরিণত করে। এক ভয়ঙ্কর ও মারণাত্মক সমাজবিরোধীর মুখোমুখি হয় আমাদের ‘জওয়ান’।

দক্ষিণী পরিচালক আটলী কুমার এই একশন থ্রিলারের পরিচালক, এই তথ্য আজ সকলেরই জানা। ছবির কাহিনিকারও আটলী। চিত্রনাট্য আটলী ও এস রামানাগিরিভাসন। এটি আটলীর প্রথম হিন্দি ছবি, অবশ্যই বলিউড বাদশার সৌজন্যে। শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে ‘জওয়ান’ প্রযোজনা করেছেন গৌরী খান ও গৌরব ভার্মা। দ্বৈত ভূমিকায় শাহরুখ। বিপরীতে দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আছেন আর এক দক্ষিণী তারকা বিজয় সেতুপতি, প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রা। স্পেশাল এপিয়ারেন্সে দীপিকা পাড়ুকোন। আর আছে দক্ষিণী সুপারস্টার থালাপাথি বিজয়ের ক্যামিও এপিয়ারেন্স ! পুনে, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান ও ঔরঙাবাদে শুটিং হয়েছে ‘জওয়ান’-এর। ছবির সংগীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন অনিরুধ রভিচন্দর। সিনেমাটোগ্রাফার জি কে বিষ্ণু। প্রোডাকশন ডিজাইন টি মুথুরাজ। সম্পাদনা রুবেন। শুরুতে এ ছবির মুক্তি নির্ধারিত ছিল এ বছর জুনে। পরে পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায়, মুক্তি পিছিয়ে যায় এবং আসন্ন জন্মাষ্টমীকে সামনে রেখে ছবির মুক্তির তারিখ স্থির করা হয়। অর্থাৎ, আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। হিন্দি ছাড়াও, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

‘জওয়ান’ একান্তভাবেই বলিউড বাদশার সিগনেচার ছবি হলেও, নায়িকা নয়নতারাকে ঘিরেও জমেছে চূড়ান্ত আগ্রহের মৌতাত। পরিচালক আটলীর দক্ষিণী একশন স্টাইলের সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত ম্যাজিক সৃষ্টি করেছেন নয়নতারা। এই দক্ষিণী সুন্দরীর রূপের আবেদনকে আরও জোরালো করে তুলেছে তাঁর একশন অবতার ! শোনা যাচ্ছে, নয়নতারার স্টান্টগুলি নাকি রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছে পর্দায় ! ২ মিনিট ১২ সেকেন্ডের এক প্রিভিউতে দেখা গিয়েছে একশন কুইন নয়নতারার স্ম্যাশিং এন্ট্রি। এমন কিছু একশন করেছেন নয়নতারা এখানে, যা নাকি এর আগে কেউ দেখেনি। মোদ্দা কথা, নয়নতারার এই একশন হিরোইন রূপ তাঁর ভক্তদের মোহিত করে দিয়েছে ছবি মুক্তির আগেই। এর প্রভাব যে ছবির বাণিজ্যে বিশেষভাবে পড়তে চলেছে, তা আগাম বলে দেওয়া যায়।

Images 2 3
'জওয়ান' আসছে জন্মাষ্টমীর শুভ লগ্নে 14

গত বেশ কয়েক বছর ধরেই শাহরুখ খান, সম্ভবত, উদ্দেশ্যমূলক ভাবেই কাজল-জুহি-মাধুরী ইত্যাদি বলিউড প্রতিষ্ঠিতদের সঙ্গে তাঁর হিট জুটি ভেঙেছেন। পরিবর্তে নিজের বিপরীতে নতুন বা বলিউডে কম কাজ করেছেন, তাঁদের সঙ্গে জুটি বাঁধছেন তিনি–যেমন দীপিকা, অনুষ্কা বা পাকিস্তানের মাহিরা খান। এর মধ্যে দীপিকা আর অনুষ্কা বলিউডে সুপারস্টার তকমা পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। মাহিরার কেরিয়ারেও বাড়তি রঙ যোগ করেছে শাহরুখের বিপরীতে অভিনীত ‘রইস’। দক্ষিণী সুপারস্টার নয়নতারার বলিউড অভিষেকও ঘটছে বাদশার হাত ধরে। দীপিকা আর অনুষ্কাদের সঙ্গে বেশ কিছু হিট উপহার দিয়েছেন শাহরুখ। তাঁর ভক্তদের প্রত্যাশা, এই জুটির ম্যাজিকও বক্স অফিসে দারুণ ফসল ফলাবে।