Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ধোনি অবতার - ধোনি অবতার -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

ধোনি অবতার

এর আগে তাঁর বায়োপিক নির্মিত হয়েছে। সেই ছবি বাম্পার হিট। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কেরিয়ার অনেকটাই উঁচুতে নিয়ে গেছিল এই ছবি। এবার স্বয়ং ধোনি অ্যানিমেটেড অবতারে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক,অত্যন্ত প্রতিভাধর এই তরুণের উত্তরণের কাহিনী আমরা বেশ কিছুটা পড়ি পত্রপত্রিকায়। তারপর ছবিতে আরও একটু, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করেন সুশান্ত। তবে, ধোনির অ্যানিমেটেড পদার্পন বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মে। রমেশ থামিলমানির লেখাকাহিনীর আধারে ধোনি এন্টারটেইনমেন্ট তৈরি করছে ‘অথর্ব : দ্য অরিজিন’ শিরোনামের সাই-ফাই ওয়েব সিরিজ। যুদ্ধক্ষেত্রে শয়তান বাহিনীর সঙ্গে লড়ছে ধোনির অ্যানিমেটেড অবতার–সম্প্রতি এভাবেই প্রকাশ পেল সিরিজের ফার্স্টলুক ক্লিপ। লেখকের অপ্রকাশিত এই রচনাকে অবলম্বন করেই যে এই সিরিজ তৈরি হতে চলেছে, তার ঘোষণা করেন ধোনির বেটার হাফ সাক্ষী সিং ধোনি, ধোনি এন্টারটেইনমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর। তাঁর কথায়, এটি একটি থ্রিলিং সিরিজ। আদতে পৌরাণিক এই সাই-ফাই কাহিনীর অন্দরে রয়েছে এক রহস্যময় শিবসাধকের কথা, যে হঠাৎ করেই হাই-টেক প্রযুক্তির আশীর্বাদে হয়ে ওঠে বিরাট ক্ষমতাশালী। তারপরই দুষ্টের দমন। সম্ভবত,ডিজনি-হটস্টারে দেখানো হবে ধোনির ‘অথর্ব : দ্য অরিজিন’।