বইমেলায় ‘দশ ভূতুরে’
আসন্ন কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে লেখক সত্যজিৎ দাশগুপ্তের দ্বিতীয় বই ‘দশ ভূতুরে’। প্রকাশক জয়ঢাক প্রকাশন। দশটি অলৌকিক ছোট গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে বইটি। এর মধ্যে আটটি গা ছমছমে ভূতের গল্প, দুটি অবশ্য মজার। প্রসঙ্গত, বইটির বেশিরভাগ গল্পই আগে প্রকাশ পেয়েছিল জয়ঢাক আর ম্যাজিক ল্যাম্প ওয়েব ম্যাগাজিনে। মোটামুটি ২০০ পাতার এই গল্পের বইটিতে রসগ্রাহী পাঠকের তৃপ্ত হওয়ার রসদ যথেষ্ট পরিমাণে মজুত বলে দাবী প্রকাশকদের। প্রচ্ছদ অতনু দেব। দাম ২৫০ টাকা। কলকাতা বইমেলার ১৪৭ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

