Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ব্যতিক্রমী 'সাহিত্য ও সিনেমা' - ব্যতিক্রমী 'সাহিত্য ও সিনেমা' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

ব্যতিক্রমী ‘সাহিত্য ও সিনেমা’

গত ৩১ জানুয়ারি ‘সাহিত্য ও সিনেমা’-য় আলোচিত হলো ‘শিশুসাহিত্য ও শিশুদের জন্য নির্মিত ছবি’। আলোচক অতিথি সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়। তথ্য বিনিময় ও আলাপনে জমে উঠেছিল আড্ডা। আপনারা এই অনুষ্ঠান দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। আগামী ৭ ফেব্রুয়ারি ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে থাকছে তপন সিংহ পরিচালিত ছবির ব্যাপ্তি ও বৈচিত্র্য নিয়ে আলোচনা। অতিথি গবেষক ও তথ্যচিত্র নির্মাতা শান্তনু সাহা। আগামী ১৪ ফেব্রুয়ারির বিষয় বাংলা সিনেমার চিরন্তন রোমান্টিক জুটি ‘উত্তম-সুচিত্রা’। আলোচক সাংবাদিক ও ফ্যাশন টেলর মৌসুমী ঘোষ এবং সাংবাদিক, রেডিও উপস্থাপক ও সংবাদ পাঠক সুপ্রিয় রায়। প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।