Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
রথযাত্রার প্রাক্কালে মুক্তি পেল ‘ট্রামলাইনের শেষে’, কণ্ঠে রূপঙ্কর - রথযাত্রার প্রাক্কালে মুক্তি পেল ‘ট্রামলাইনের শেষে’, কণ্ঠে রূপঙ্কর -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

রথযাত্রার প্রাক্কালে মুক্তি পেল ‘ট্রামলাইনের শেষে’, কণ্ঠে রূপঙ্কর

রথযাত্রার দিনে প্রকাশিত হল এক অভিনব ও মননশীল বাংলা গান—‘ট্রামলাইনের শেষে’। গানের কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা গায়ক রূপঙ্কর বাগচী, কথা রচনা করেছেন মনিকা বসু, এবং সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন গোরা গুপ্ত। গানের ভিডিও সম্পাদনা ও ইনলে নির্মাণ করেছেন গৌরব গুপ্ত। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে OTT Solutions Pvt Ltd।

গানের মূল ভাবনায় উঠে এসেছে কলকাতার এক গভীর রাতের ট্রামযাত্রার অভিজ্ঞতা। ‘ট্রামলাইনের শেষে’ কেবল একটি গান নয়, বরং এক অন্তর্মুখী বোধের প্রতিফলন। এই গানে ফুটে উঠেছে নিঃশব্দ স্মৃতিচারণ, ব্যক্তিগত ভাবনা এবং শহরের শান্ত রাত্রিকালীন জীবন।

রূপঙ্করের গায়কীতে বরাবরের মতোই মিলেছে আবেগ ও সংযমের মাধুর্য। তাঁর গায়কী গানে এনে দিয়েছে ব্যক্তিগত সংলাপের গভীরতা। গীতিকথার পরতে পরতে ধরা পড়েছে মনিকা বসুর প্রাঞ্জল ও সংবেদনশীল লেখনী। এই গানটি বর্তমানে iTunes, Amazon Music, Spotify, JioSaavn এবং Gaana-সহ একাধিক ডিজিটাল মিউজিক স্টোরে শোনা যাচ্ছে। বলা বাহুল্য, একাধিক প্লেলিস্টে গানটি শীর্ষস্থানে রয়েছে।

সমালোচকদের মতে বাংলা আধুনিক গানের ধারায় গানটি এক নতুন সংযোজন। যেখানে কোনও চটুলতা নেই, বরং রয়েছে গভীর উপলব্ধি। যারা মেলোডি পছন্দ করেন, তারা ‘ট্রামলাইনের শেষে’ গানটিকে অনায়াসে নিজের প্লে লিস্টে অ্যাড করতে পারেন। কারণ তা শহরের স্পন্দনের চেয়ে মননের ভেতরকার নৈঃশব্দ্যেই অধিক মগ্ন।

রূপঙ্কর বাগচী
রথযাত্রার প্রাক্কালে মুক্তি পেল ‘ট্রামলাইনের শেষে’, কণ্ঠে রূপঙ্কর 3