Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
সাহিত্য ও সিনেমা - সাহিত্য ও সিনেমা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

সাহিত্য ও সিনেমা

সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক যেমন প্রমাণিত সত্য, তেমনই দুটি সৃজনের ভাষা যে পৃথক, সেটাও আজ উপলব্ধ। এইসবই পুঙ্খানপুঙ্খভাবে উঠে আসছে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। গত ১৩ জুন এই অনুষ্ঠানের নিবেদন ছিল ‘সিনেমার গুরু’। আগামী ২৭ জুন থাকছে ‘সিনেমার গুরু’-র দ্বিতীয় পর্ব। আলোচক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজাদিত্য ব্যানার্জি। বাংলা ছবির ক্ষেত্রে সর্বকালের অন্যতম সেরা অভিনেতা তিনি। সিনেমা বোদ্ধাদের মতে, তিনি ছিলেন আন্তর্জাতিক মাত্রার একজন অভিনেতা। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপ্তি পাই আমরা। আবালবৃদ্ধবনিতার বড় প্রিয় চরিত্র বাঘা বায়েন। অন্যদিকে তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ বাস্তবায়িত হতে পারত না তাঁকে ছাড়া। সাহিত্য ও সিনেমা-য় গত ২০ জুন আরও একবার দেখান হলো ‘অতুলনীয় রবি’ ! ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে প্রতি সপ্তাহে দর্শকদের জন্য থাকে এমনই আকর্ষণীয় ও সমৃদ্ধকর বিষয়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন।