Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
সুশান্তর জন্মদিনে সারা - সুশান্তর জন্মদিনে সারা -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

সুশান্তর জন্মদিনে সারা

কেক কেটে, এনজিও-র বাচ্চাদের সঙ্গে গান গেয়ে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জন্মদিন পালন করলেন সারা আলি খান। এরই সঙ্গে তিনি বলেছেন, ‘আশা করি তোমাকে খুশি করবে এই আয়োজন’ ! তবু তো কেউ মনে করলো অসময়ে চলে যাওয়া মানুষটাকে। তাঁর মৃত্যুর পর যাঁরা সুশান্তর অকালমৃত্যু নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করেন, তাঁরা সবটাই যে নিজেদের প্রচারের উদ্দেশ্যেই করেছেন, সে কথা আজ পরিষ্কার। সারার মতো মানুষদেরই প্রকৃত বন্ধু বলে। বলিউডের স্বার্থান্ধ পরিবেশে সারা যে বেশ ব্যতিক্রমী, সে দৃষ্টান্ত এর আগেও বহুবার রেখেছেন নবাব পরিবারের এই কন্যা। সুশান্তর সঙ্গে অনেকেরই সম্পর্ক শোনা গেছে। কিন্তু তাঁকে কজন মনে রেখেছে বলা মুশকিল। সারা যে ভোলেননি তাঁকে, সুশান্তর জন্মদিন পালনের এই উদ্যোগ তারই প্রমাণ। তাঁর সংবেদনশীল মনের পরিচয়ও মেলে এই ঘটনায়।