Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
হিসেবি করিনা - হিসেবি করিনা -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

হিসেবি করিনা

দুই সন্তানের বাবা সইফ আলি খানকে করিনা বিয়ে করুক, এমনটা নাকি মোটেই চাননি কাপুর খানদানের সদস্যরা। সে যতই তিনি এক নবাব বংশের সন্তান হোন। কথা হলো, হঠাৎ এতদিন পর এ প্রসঙ্গ ? ইতিমধ্যে করিনাও তো দুই সন্তানের মা হয়ে গেছেন। প্রাসঙ্গিকতার সূত্র একটাই, সেটা হলো, করিনার কেরিয়ার। সইফকে বিয়ে করলে করিনার কেরিয়ারের বারোটা বেজে যাবে, এটাই ছিল মা ববিতার ভয়। হয়েছেও তাই। করিনার হাতে এই মুহূর্তে আর কাজ নেই বললেই চলে ! তাই বলে, এটা ভাবার কোনও কারণ নেই যে নিছক আবেগের বশে করিনা কাজটা করেছেন। তিনি যথেষ্ট হিসেবি। সেই কারণেই যথাক্রমে হৃতিক এবং শাহিদের সঙ্গে ডেট করেও পরে ছেঁটে ফেলেছেন জীবন থেকে। বলিউডের নায়িকাদের রমরমা বাজারের সময়কাল বরাবরই সীমিত। যাঁরা খুব দক্ষ অভিনেত্রী, তাঁরা পরবর্তীকালে চরিত্রাভিনয়ে চলে যান। করিনা সুন্দরী, গ্ল্যামারাস। কিন্তু তিনি সেই মাপের অভিনেত্রী নন, নিজেও জানেন। আর সইফের পরিবার হলো বলিউডের সবচেয়ে ধনী ও সভ্রান্ত পরিবারগুলির অন্যতম। অতএব, সুযোগ পেয়েই লুফে নিলেন করিনা ছোটে নবাবের অফার।