Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ওরহানের পার্টিতে স্টানিং জাহ্নবী - ওরহানের পার্টিতে স্টানিং জাহ্নবী -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

ওরহানের পার্টিতে স্টানিং জাহ্নবী

গুজব এবং গসিপের সীমানা ছাড়িয়ে এবার ওরহান অত্রমনির সঙ্গে জাহ্নবী কাপুরের সম্পর্কটায় শীলমোহর পড়তে চলেছে কী? জাহ্নবী ভক্তদের মনে এহেন প্রশ্ন ক্রমশ তীব্র। নাইসা দেবগণ, বেদান্ত মহাজন প্রমুখ তারকা পুত্রকন্যার সঙ্গে যখনই আউটিংয়ে যান জাহ্নবী ও ওরহান, পাপারাৎজিদের নজরে পড়ে দুজনের ঘনিষ্ঠতা। আদতে ওঁরা দুজনেই একেবারে ছোটবেলার বন্ধু। বন্ধুদের সঙ্গে ছাড়াও দেখা গেছে জাহ্নবী-ওরহানকে। দুজনের আচার ব্যবহার দেখে, দুজনে যে ডেটিং করছেন, সেই রটনা তীব্র হয়েছে। রেস্তোরাঁয় ডিনার থেকে পার্টি এবং সেলিব্রিটি ফাংশন–জুটিতেই দেখা গেছে দুজনকে। সম্প্রতি ওরহানের হ্যালুইন পার্টিতে প্যাট্রিসিয়া অ্যাডামস-এর (দ্য অ্যাডামস ফ্যামিলি স্টোরি-র চরিত্র) লুকে দুরন্ত আকর্ষনীয় জাহ্নবী চমকে দেন সবাইকে। সেখানে তাঁর প্রতি ওরহানের বিশেষ নজর চোখ এড়ায়নি মিডিয়ার। তবে, ওঁদের সম্পর্ক সিরিয়াস হলেও, বিষযটা আপাতত গোপনেই রাখবেন জাহ্নবী সম্ভবত। নিজের কেরিয়ারেই এখন ফোকাস সুন্দরীর। বাকি সব পরে।