Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
জমজমাট ননস্টপ আড্ডা - জমজমাট ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

বাংলার এই শিল্পী দম্পতি আজকের প্রচার সর্বস্বতার যুগে এক অতুলনীয় ব্যতিক্রম। আপন আলোতেই আলোকিত ওঁরা। আজ সন্ধ্যায় নানা বর্ণের গানে আমাদের দর্শক বন্ধুদের মাতিয়ে তুলবেন সঙ্গীতশিল্পী জুটি কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য। কথায়-গানে মরমি মুহূর্তগুলির সঙ্গী হতে অবশ্যই দেখুন ননস্টপ আড্ডা। পর্যটন পরামর্শদাতা মন্দিরা মিত্রের যথাযথ তথ্য সংযোজন ও বিশ্লেষণে গত শুক্রবারের সন্ধ্যাটি জমে উঠেছিল চূড়ান্ত পর্যায়ে। আমাদের আগামী শুক্রবারের অনুষ্ঠানের শিরোনাম ‘বর্ষা তুমি’। অতিথি কবি ও সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়। কথা-কবিতা-গদ্যে প্রাণ পাবে বর্ষা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। নিজস্ব প্রতিনিধি