Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
প্রকাশিত হল এক অধরা ভালোবাসার গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিও ' পোড়ামন ' - প্রকাশিত হল এক অধরা ভালোবাসার গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিও ' পোড়ামন ' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

প্রকাশিত হল এক অধরা ভালোবাসার গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিও ‘ পোড়ামন ‘

লোকসঙ্গীত মানেই মাটির গান, প্রাণের গান, হৃদয়ের ভালোবাসার গান। আর সেই ভালোবাসার কথা বলতে গিয়েই পোড়ামন নামে একটি গান রচনা করলেন রূপম মন্ডল, আর সেই গানটিতে সুর আরোপিত করলেনও রূপম মন্ডল নিজেই। এবার পোড়ামন এই গানটিতে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী সেবন্তী দাস। অডিও প্রোডাকশন এর দায়িত্বে ছিলেন ঝন্টু জানা। সেবন্তী দাসের কণ্ঠে প্রকাশিত হল ‘ পোড়ামন ‘ মিউজিক ভিডিওটি।
বর্তমান পরিস্থতিতে সবকিছুতেই এসেছে আধুনিকতার ছোঁয়া। আর তাই আজকাল শ্রোতারা শুধুমাত্র গান শুনেই সন্তুষ্ট হতে পারেন না। সেই গানের সঙ্গে যদি দৃশ্যায়ন ফুটে ওঠে তাহলে গানটি শ্রোতা ও দর্শকদের কাছে অনেক বেশি হৃদয়গ্রাহী হয়ে ওঠে। পোড়ামন ও এক্ষেত্রে ব্যতিক্রমী নয়। তাই গানটির চিত্রায়নের মূল ভাবনা রূপমের। ভিডিও পরিচালনা ও সঙ্গীতায়োজন করেছেন রূপম নিজেই। তিনি নিজে তবলা ও পরকাসনও বাজিয়েছেন। গানটি গেয়েছেন সেবন্তী দাস, সঙ্গে বাঁশীতে আছেন শুভময় ঘোষ, পোড়ামন গানটিতে গীটার ও বেস বাজিয়েছেন অমৃত সরকার আর ভায়োলিনে আছেন অরিত্র দাস। এই গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন শ্রেয়া দাস ও অলংকৃতা ব্যানার্জী। ভিডিও প্রোডাকশন এর দায়িত্বে ছিলেন সাত্যকী চট্টোপাধ্যায়। পোড়ামন গানটির মধ্যে দিয়ে এক অধরা প্রেমের কাহিনীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গানটি সমস্ত ডিজিটাল স্টোরেই পাওয়া যাচ্ছে। আর সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে পোড়ামন মিউজিক ভিডিও টি প্রকাশিত হয়েছে।
শ্রোতা ও দর্শকদের কাছে মিউজিক ভিডিও টি পৌঁছে দেওয়ার জন্য নিচে ইউটিউব লিংক টি দেওয়া হলো: