Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ভরপুর ননস্টপ আড্ডা - ভরপুর ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

ভরপুর ননস্টপ আড্ডা

আপনারা ননস্টপ বিনোদন চ্যানেলে দেখছেন ননস্টপ আড্ডা প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। আগামী ১৫ জুলাই ‘দুজনে দেখা হলো’ শিরোনামের অনুষ্ঠানে থাকবেন উত্তরবঙ্গের প্রখ্যাত শিল্পী দম্পতি সুবীর ভট্টাচার্য ও জয়তী ভট্টাচার্য। প্রেমের গানে মুখর হবে বর্ষা সন্ধ্যা। আগামী ২২ জুলাই থাকবেন তরুণ প্রজন্মের দুই শিল্পী–সঙ্গীতশিল্পী বাসবদত্তা চৌধুরী ও বাচিকশিল্পী অন্তরা দাশগুপ্ত। এখানে আমরা শুনবো নয়া প্রজন্মের ভাবনা ও আবেগের কথা। মাসের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ জুলাই গান আর আড্ডার আসরে আমরা শুনবো এই সময়ের একজন অত্যন্ত প্রতিভাশালী গায়িকা অপরাজিতা বসুর গান। অনুষ্ঠানের শিরোনাম ‘বাংলা আমার গানের ভাষা’।