মৌমিতার কণ্ঠে ধনধান্য…
স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে, গত ১৪ই আগস্ট, বিশিষ্ট সংগীতশিল্পী মৌমিতা মান্না শ্রোতা বন্ধুদের শোনালেন দ্বিজেন্দ্রগীতি। মৌমিতা মান্না অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ওই দিন মৌমিতা মান্নার কন্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি সম্বলিত সিঙ্গলস মুক্তি পেয়েছে। গানটির মিউজিক ডিজাইন করেছেন শঙ্খদ্বীপ জানা। রিলিজিং পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। তিন মাস আগে রবীন্দ্রসংগীত ‘মধুর ধ্বনি বাজে’ গেয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। এবার তিনি গেয়েছেন ডি এল রায়ের গান, যার সঙ্গে মিশে রয়েছে দেশপ্রেম, স্বাদেশিকতা ও জাতীয়তাবোধ। স্বাধীনতা দিবসের এই লগ্নে তাই স্বাভাবিকভাবেই গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

