Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
রেডিও থেকে মঞ্চ নাটক, জীবনের কাহিনি সর্বত্র - রেডিও থেকে মঞ্চ নাটক, জীবনের কাহিনি সর্বত্র -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

রেডিও থেকে মঞ্চ নাটক, জীবনের কাহিনি সর্বত্র

বিনোদনের সঙ্গে ফিকশনের সম্পর্ক চিরকালীন।  সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, পডকাস্ট–সর্বত্র ফিকশনের জয়জয়কার। আর প্রযুক্তির দৌলতে এই সমস্ত বিনোদন মাধ্যমই এখন হাতের মুঠোয়। উপভোক্তারা তাঁদের স্মার্ট ফোনটিকে স্পর্শ করলেই পেয়ে যাচ্ছেন যাবতীয় উপাচার। সেই অনুষঙ্গেই আমাদের ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে নতুন শো ‘ফিকশন টাইম’ দেখছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। গত মঙ্গলবার আমাদের শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান উপস্থাপক উমা মৈত্র। আলোচনায় ছিল রেডিও নাটক। পরম্পরায় এক দীর্ঘ ইতিহাস বহন করে চলেছে আকাশবাণীর রেডিও নাটক। বাংলা সাহিত্যের অজস্র অতুলনীয় সৃষ্টিকে অনুপম শ্রুতিসম্ভারে উপহার দিয়েছেন নাট্যকার ও অভিনেতারা। সেইসব নিয়েই বিশ্লেষণ করেন উমা, যা ছিল যথার্থই উপভোগ্য। 

আগামী ১৯ নভেম্বর এই শোয়ের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের প্রখ্যাত নাট্যপরিচালক-অভিনেতা-নাটককার পার্থ চৌধুরী। বাংলা মঞ্চ নাটকের বিবর্তনের ধারাবাহিকতায় কেমন করে সাহিত্যের হাত ধরে জীবনের নানা কাহিনি উঠে এসেছে, সেইসবই শুনব আগামী মঙ্গলবার সন্ধ্যায়। প্রতি সপ্তাহে এই আড্ডায় উপস্থিত থাকছেন মঞ্চ, সিনেমা, রেডিও, টিভি অর্থাৎ বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর প্রতিবারের মতোই সঙ্গে থাকবেন আপনারা, আমাদের প্রিয় দর্শকবন্ধুরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন।