Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
'সাহিত্য ও সিনেমা'-য় শরৎসাহিত্য ও ঋত্বিক ঘটক - 'সাহিত্য ও সিনেমা'-য় শরৎসাহিত্য ও ঋত্বিক ঘটক -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

‘সাহিত্য ও সিনেমা’-য় শরৎসাহিত্য ও ঋত্বিক ঘটক

জমে উঠেছে আমাদের নতুন শো ‘সাহিত্য ও সিনেমা’, ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে। গত ১৭ জানুয়ারি এই শোয়ে অংশগ্রহণ করেন প্রাক্তন সংবাদপত্র কর্মী কেকা চৌধুরী ও কর্পোরেট ট্রেনার মৈনাক মহাপাত্র। বিষয় ছিল মরমি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প ও উপন্যাস ভিত্তিক সিনেমা। আলাপচারিতায় সমৃদ্ধ হয়ে ওঠে এই সন্ধ্যা। আগামী ২৪ জানুয়ারি শোয়ের অতিথি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। এই সন্ধ্যায় আমাদের আলোচনার বিষয়, কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ছবি। প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘সাহিত্য ও সিনেমা’-য় থাকবে এমনই বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখবো আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।