Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
সৃজনছন্দে ননস্টপ আড্ডা - সৃজনছন্দে ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

সৃজনছন্দে ননস্টপ আড্ডা

একটু ব্যতিক্রমী আয়োজনে সাজানো হয়েছে আজ সন্ধ্যার ননস্টপ আড্ডা। বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষজন আসেন এই আড্ডায়। তাঁদের কথা ও অভিজ্ঞতার নির্যাসে জমে ওঠে আড্ডা। সেই অনুষঙ্গেই আজ উপস্থিত থাকবেন দু’দুজন সৃজনশীল মানুষ। দুজনেই নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। শুনব সেইসব গল্প। আজকের অতিথি  ফ্যাশন, আর্ট এন্ড ক্র্যাফট, ফুড ডিজাইনার মৌমিতা চ্যাটার্জি ও চিত্রশিল্পী রত্না বসু। গত শুক্রবার সন্ধ্যায় ননস্টপ আড্ডা জমে উঠেছিল দুই শিল্পীর কথা ও কবিতায়। উপস্থিত ছিলেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, আকাশবাণীর প্রাক্তন উপস্থাপক আর্তি চৌধুরী। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের শিক্ষক ও লেখক, সঞ্চালক ও উপস্থাপক পৌলোমী সরকার। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।