Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
অন্তর্মুখী দিশা - অন্তর্মুখী দিশা -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

অন্তর্মুখী দিশা

অভিনয় নয়, স্বপ্ন ছিল বিমানবাহিনীর পাইলট হবেন। তাই ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন। কিন্তু ভবিতব্য তাঁর খাতায় লিখেছিল অন্য কিছু। লখনৌতে কলেজে পড়াকালীন এক বন্ধুর কথায় মডেলিং প্রতিযোগিতায় যোগদান আর সেই থেকেই ভাগ্য বদলে গেল দিশা পাটানির। বলিউডের এই রূপসী ও প্রতিভাবান নায়িকাকে লোকজন খুব ভালো ভাবে লক্ষ্য করে তাঁর প্রথম হিন্দি ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-তেই। সেখানে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বিপরীতে নজর কাড়েন দিশা। এরপর ‘বাগি ২’, ‘ভারত’ এবং ‘মলং’ ইত্যাদি হিট ছবি। এ ছাড়াও বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের পণ্যে মডেলিং করতে দেখা গেছে তাঁকে। লাজুক হলেও আত্মবিশ্বাসী দিশা মনে করেন, মডেলিং ও অভিনয়কে কেরিয়ার করেছেন বলেই সব সময় তাঁকে জনসংযোগ রক্ষা করতে হবে, এমন কোনও কথা নেই। সলমন খানের বিপরীতে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে কাজ করার পর একধাপে অনেকটা খবরের শিরোনামে তিনি। শুটিং শেষ করেছেন করণ জোহর প্রযোজিত ‘যোদ্ধা’ ছবির, নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। সব মিলিয়ে অন্তর্মুখী স্বভাবের এই সুন্দরী বলিউডে নিজের গুণেই ক্রমশ পায়ের তলার মাটি শক্ত করার পথে।