Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ননস্টপ আড্ডায় 'বিরহী বর্ষা' - ননস্টপ আড্ডায় 'বিরহী বর্ষা' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় ‘বিরহী বর্ষা’

নববর্ষার মেঘ দেখে উথাল-পাথাল যক্ষের হৃদয়।  আকুল যক্ষ প্রিয়তমার কাছে নিজের বার্তা প্রেরণ করবার জন্য মেঘকেই তাঁর দূত হিসেবে নিযুক্ত করলেন। ১লা আষাঢ়, ধরার বুকে বর্ষার আগমন ও কবি কালিদাসের মেঘদূত–এক চিরন্তন বিরহী অনুভবের প্রতীক হয়ে রয়েছে। সেই মেঘদূত আর সেই বিরহের আকুলতা, মগ্ন যন্ত্রণা, নীরব একাকী সময়ের যাবতীয় অনুষঙ্গ রবীন্দ্রনাথের বর্ষার গানকে আকির্ণ করেছে নানা রঙে। কালিদাস থেকে রবীন্দ্রনাথ–প্লাবন বাহিরে, প্লাবন অন্তরে ! রবীন্দ্রনাথের অসংখ্য গানে সেই বিচিত্র বিরহী বর্ষা মুখরিত। আসলে বিরহ অর্থ অপেক্ষা। এই অপেক্ষার কাল যত দীর্ঘ হয়, ততই তীব্র হয় প্রেম ! ননস্টপ বিনোদন চ্যানেলের ননস্টপ আড্ডায় রবীন্দ্রনাথের গানে সেই ‘বিরহী বর্ষা’-কেই অনুভবে ছোঁয়ার চেষ্টা আজ সন্ধ্যা ৭টায়। অতিথি সঙ্গীতশিল্পী সুদীপ্ত ঘোষ। ভাবনা, রচনা, সংকলন ও সঞ্চালনা অজন্তা সিনহা।