Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
স্বাধীনতা ও নারীমন - স্বাধীনতা ও নারীমন -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

স্বাধীনতা ও নারীমন

আর মাত্র দুটি দিন পরেই পালিত হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ থেকে আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশ তো স্বাধীন হয়েছে। আমরা কী স্বাধীন হয়েছি ? বিশেষত, এদেশের নারী–যে কিনা অর্ধেক আকাশ ! তার মন কী পেয়েছে মুক্ত চিন্তার অধিকার? কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম তাঁরা ? নারীর অন্তরের আবেগ ও অভিমান কতখানি গুরুত্ব পায় সমাজের কাছে ? ‘স্বাধীনতা ও নারীমন’ এইসব প্রশ্ন নিয়েই, আজ সন্ধ্যা ৭টায়। উপস্থিত থাকবেন বাচিকশিল্পী শম্পা বটব্যাল ও রঞ্জনা সেনগুপ্ত এবং সঙ্গীতশিল্পী অর্পিতা কর মণ্ডল। ঋতুর নিয়ম মেনেই বিদায় জানাতে হয় তাকে। বর্ষার মোহমুগ্ধ আবেশের মাঝেই আমরা শুনি তার চলে যাবার ঘন্টা। গত শুক্রবার সন্ধ্যায় তাই নিয়েই অনুষ্ঠিত হলো ‘বিদায় বর্ষা’। অতিথি ছিলেন বাচিকশিল্পী জুঁই ভট্টাচার্য ও সঙ্গীতশিল্পী অশেষ মুখোপাধ্যায়। কথা-গান-কবিতায় সুন্দর সেজে ওঠে সন্ধ্যাটি।

আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। আগামী ১৯ শে আগস্ট উপস্থিত থাকবেন অত্যন্ত গুণী এক মানুষ, সঙ্গীতশিল্পী তপতী বিন্দু। বাংলার বাচিক শিল্পকে গর্বিত করেছেন যিনি, আবৃত্তি ও শ্রুতিনাটক চর্চায় নিবেদিত প্রাণ সুমন্ত্র সেনগুপ্ত থাকবেন আগামী ২৬শে আগস্ট।