Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
উৎসব সন্ধ্যায় ননস্টপ আড্ডা - উৎসব সন্ধ্যায় ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

উৎসব সন্ধ্যায় ননস্টপ আড্ডা

উৎসবের মরসুম চলছে ননস্টপ বিনোদন চ্যানেলে। চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ননস্টপ আড্ডায় প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় আমরা উপস্থিত হচ্ছি হরেক বিনোদনের পসরা নিয়ে। গত ২১ অক্টোবর ছিল বিশেষ নিবেদন ‘দীপালিকায় জ্বালাও আলো…’। কথা-গান ও আবৃত্তিতে আসর জমিয়ে দেন অঙ্কনশিল্পী মৌমিতা ঘোষ, বাচিকশিল্পী স্বাগতা পাল ও কাকলি রক্ষিত, সঙ্গীতশিল্পী আত্রেয়ী ঘোষ এবং অধ্যাপক শ্রীরূপা গঙ্গোপাধ্যায়। একদিকে কালীপুজোকে ঘিরে চিরন্তন বাঙালি অনুভব, পুরাণ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ উল্লেখ। অন্যদিকে এই পুজোর সামাজিক প্রেক্ষিত। ঘরের সাধারণ নারীর মধ্যেই রয়েছেন শক্তিরূপিনী দেবী কালী–সমস্ত অতিথিদের সুন্দর বিশ্লেষণ ও ব্যাখ্যায় উঠে আসে এই বার্তা। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। আজ সন্ধ্যার অতিথিরা হলেন সঙ্গীত ও বাচিকশিল্পী বিধুরা ধর ও বাচিকশিল্পী বিপাশা মজুমদার ব্যানার্জি। থাকবে কথা, গান ও আবৃত্তি। প্রতি শুক্রবার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।