Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
মা হচ্ছেন ক্যাটরিনা - মা হচ্ছেন ক্যাটরিনা -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

মা হচ্ছেন ক্যাটরিনা

আলিয়া, বিপাশার পর এবার মা হওয়ার সুখবর দিয়ে চমক সৃষ্টি করলেন ক্যাটরিনা কাইফ। তাঁর সাম্প্রতিক ছবি ‘ফোন ভুত’-এর প্রচার নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন ক্যাটরিনা কিছুদিন যাবত। সেই সময়ও সেভাবে কিছু বোঝা যায়নি তাঁকে দেখে। চেহারায় মাতৃত্বের লক্ষণগুলি প্রকাশ পায়নি। তারপর হঠাৎই প্রকাশ্যে ক্যাটির বেবিবাম্প ! পতি পরমেশ্বর ভিকি কৌশলের সঙ্গে বেবিবাম্প সমেত নিজের ছবি দিয়ে রীতিমত চমকে দিলেন বলিউডের এই অলটাইম চাহিতা তারকা। চমকই বটে ! গত বেশ কয়েকদিন ধরে গসিপ ম্যাগাজিনগুলো ক্যাটরিনা ও ভিকির সম্পর্কের অবনতি নিয়ে যে গল্পকথা ছড়াচ্ছিল, নিঃসন্দেহে তাদের গালে সপাটে একটা চড় হয়ে দাঁড়ালো ক্যাটরিনার মাতৃত্বের খবর।