Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ননস্টপ আড্ডায় বৈশাখী সুর - ননস্টপ আড্ডায় বৈশাখী সুর -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় বৈশাখী সুর

আগামী শুক্রবার ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী, লেখক ও প্রকাশক জাহান বশীর। দুই বাংলাতেই অতি পরিচিত এই মানুষটির কাছে আমরা শুনব আবৃত্তি। সঙ্গে থাকবে তাঁর জীবন ব্যাপী সাংস্কৃতিক ও সাংগঠনিক সফরের অভিজ্ঞতা। গত সপ্তাহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী বর্ণালী সরকার। কথা ও কবিতায় জমে ওঠে আড্ডা। আগামী ২৮ শে এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিশেষ নিবেদন ‘হে বৈশাখ’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবৃত্তিকার, নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রীতা দত্ত এবং কবি ও লেখক, সঙ্গীত ও বাচিকশিল্পী কবিতা বিশ্বাস। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।