Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
শত্তুরের মুখে ছাই দিয়ে ভালোই আছেন জুনিয়র বচ্চন দম্পতি - শত্তুরের মুখে ছাই দিয়ে ভালোই আছেন জুনিয়র বচ্চন দম্পতি -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

শত্তুরের মুখে ছাই দিয়ে ভালোই আছেন জুনিয়র বচ্চন দম্পতি

বছরে একবার কান ফিল্ম উৎসবের রেড কার্পেটে একটি নামী শ্যাম্পুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে হাঁটার বাইরে তেমন বড় কোনও উপলক্ষে দেখা মেলে না ঐশ্বর্য রাই বচ্চনের। প্রাক্তন বিশ্ব সুন্দরী, বলিউডের ঐশ্বর্য, বচ্চন খানদানের বধূ হওয়ার পর থেকেই কিছুটা কাজ কমিয়ে দেন। মেয়ে আরাধ্যার জন্মের পর তো আরোই কম দেখা মেলে তাঁর। কন্যা আরাধ্যাকে সময় দিতেই এই সিদ্ধান্ত ঐশ্বর্যর, সংবাদ মাধ্যম সূত্রে জানাও যায় বিষয়টি। তবু, একশ্রেণির গসিপ কলম লেখক রটাতে শুরু করে, স্বামী অভিষেক বচ্চনের নিয়ন্ত্রণের কারণেই নিতান্ত গৃহী জীবন বেছে নিয়েছেন ঐশ্বর্য !

বলিউড তারকারা এমনিতে এই জাতীয় কলম লেখকের রটনা বা রচনা নিয়ে তেমন মাথা ঘামান না। ঐশ্বর্য-অভিষেকও সেটাই করে আসছিলেন। সম্প্রতি এই বিষয়টিকে ঘিরে মুখ খুলেছেন অভিষেক, সম্ভবত, কিছুটা বিরক্ত হয়েই ! তাঁর কথায়, “আমি কাজ করব আর ঐশ্বর্য ঘরে থেকে মেয়ের দেখাশোনা করবে, এটা ওরই সিদ্ধান্ত। ও-ই জোর করে কাজে পাঠায় আমায়।” প্রসঙ্গত, বচ্চন পরিবারের ঐতিহ্য, মানসিকতা ও সংস্কৃতি মেনেই আরাধ্যাকে বড় করে তুলছেন তার বাবা-মা। অভিষেক জানান, আমি ও আমার দিদি শ্বেতা শৈশবে দেশের আর পাঁচটা পরিবারের বাচ্চাদের মতোই ব্যবহার পেয়েছি বাড়িতে। আমাদের বাবা-মা কখনও বুঝতে দেননি আমরা তারকা-সন্তান। এ প্রসঙ্গে ঐশ্বর্যর অকুণ্ঠ প্রশংসা করে তিনি বলেছেন, ঐশ্বর্যও তাঁদের কন্যাকে বুঝতে দেন না, তার মা-বাবা ও দাদু-ঠাকুমা তারকা। এরই পাশাপাশি বিনোদন জগতের চাকচিক্যকেও আরাধ্যাকে সহজ ভাবে নিতে শিখিয়েছেন ঐশ্বর্য।

Images 12
শত্তুরের মুখে ছাই দিয়ে ভালোই আছেন জুনিয়র বচ্চন দম্পতি 3

পাঠক স্মরণ করুন, অভিষেক-ঐশ্বর্যর বিয়ের মুহূর্তটি। অনেকেই বলেছিলেন এই বিয়ে কিছুতেই টিকবে না ! ওঁদের দুজনেরই প্রাক বিবাহপর্বে অন্য মানুষ ছিলেন। ঐশ্বর্যর জীবনে সলমন খান ও বিবেক ওবেরয়। সলমনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক ও ব্রেক আপ–দুই নিয়েই বাজার গরম ছিল দীর্ঘদিন ! অন্যদিকে অভিষেকের জীবনে ছিলেন করিশ্মা কাপুর। এমনকী তাঁর সঙ্গে অভিষেকের ঘটা করে এনগেজমেন্ট পর্যন্ত হয়ে গেছিল ! তারপর কোনও কারণে সেটা ভেঙে যায়। যাই হোক, অভিষেক-ঐশ্বর্যর প্রেম নিয়ে তেমন গসিপ তৈরির আগেই ওঁরা বিয়ের ঘোষণা করে ফেলেন। বিয়েটাও ঘটে যায় অবশেষে। এখন তো দাম্পত্যের ষোলটি বছর কাটিয়ে ফেলেছেন দুজনে, শত্তুরের (পড়ুন গুজব লিখিয়েদের) মুখে ছাই দিয়ে।