Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
আজ সন্ধ্যায় 'শ্রাবণের বাইশে' - আজ সন্ধ্যায় 'শ্রাবণের বাইশে' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় ‘শ্রাবণের বাইশে’

ক্যালেন্ডারের হিসেবে আমরা পার করে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস ২২শে শ্রাবণ। সেই গভীর বিদায়বেলার শ্রাবণদিনের গাথা লেখা হয়েছে কালের যাত্রাপথে। সে যে শুধুই বিদায় নয়। সে যে বারবার ফিরে আসা। শেষের গানের রেশ যে এখনও ঘিরে রেখেছে আমাদের। আজ সন্ধ্যায় এই উপলক্ষকে ঘিরেই আমাদের পালন ও উদযাপন ! দিনটিকে যদি আমরা তাঁর দর্শনের অনুষঙ্গেই পালন করি, দেখব, সেখানে পরতে পরতে ছড়ানো নতুন জন্মের জয়গান। শিরোনাম ‘শ্রাবণের বাইশে’। অনুষ্ঠানের দুই অতিথি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌতম মিত্র ও চিত্র পরিচালক শুক্লা মিত্র। ভাবনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। বাংলার বুকে বর্ষারানি বিচিত্রচারিনী। কত রূপ-রস-রঙ তার ! গত শুক্রবার সন্ধ্যায় এই অনুষঙ্গেই ননস্টপ আড্ডার নিবেদন ছিল ‘বর্ষা তুমি’। অতিথি হিসেবে ছিলেন কবি ও সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়। কথা-কবিতা ও গদ্যে প্রাণ পেয়েছিল বর্ষা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।