ননস্টপ আড্ডায় দুই বোন
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডা দুই গুণী বোনের সঙ্গে। আজ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও নৃত্যশিল্পী মণিদীপা কর এবং সঙ্গীতশিল্পী শতরূপা রায় কর। কথা-গান-নাচের মুদ্রা প্রদর্শন–সব মিলিয়ে একটু ভিন্নস্বাদের আড্ডায় মেতে উঠব আমরা। গত শুক্রবারের আড্ডা ছিল সবদিক থেকেই ব্যতিক্রমী। নিউ জার্সির ব্রিজওয়াটার নিবাসী বিখ্যাত শ্ৰুতি নাট্যকাৱ ও অভিনেত্ৰী বনানী মুখোপাধ্যায় ছিলেন আমাদের আড্ডার অতিথি। প্রবাসে যাপন হলেও তাঁর মনন ও চিন্তনে প্রবাহিত চিরন্তন বাংলা সাহিত্য ও সংস্কৃতি। নিজের লেখা শ্রুতিনাটক পড়ে শোনালেন তিনি। কথায় কথায় উঠে এলো বনানী মুখোপাধ্যায়ের
বর্ণময়, দীর্ঘ সৃষ্টিশীল যাপনের নানা কথা। এমন আড্ডার সন্ধ্যা সত্যি বারবার আসে না। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।

