Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
রঙে রাঙানো সুর: " রঙ ধরেছে পলাশে " - রঙে রাঙানো সুর: " রঙ ধরেছে পলাশে " -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

রঙে রাঙানো সুর: ” রঙ ধরেছে পলাশে “

বসন্ত এলেই প্রকৃতি যেন সেজে ওঠে এক অপরূপ রঙের উৎসবে। দোল উৎসবের এমনই এক রঙিন আবহে মুক্তি পেয়েছে শিল্পী স্নিতা প্রামাণিকের নতুন গান “রঙ ধরেছে পলাশে”। ওটিটি মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানের সুর ও কথার গভীরে আছে বসন্তের উচ্ছ্বাস। গানের কথা ও সুরারোপ করেছেন অর্পিতা চক্রবর্তী। সংগীত আয়োজন করেছেন সুভাষ মল্লিক।

গানের নামেই রঙের স্পর্শ লেগে আছে! পলাশের আগুনরঙা আবিরে চারপাশ যখন রেঙে ওঠে, তখন প্রকৃতির সঙ্গে মিশে যায় মানুষের আবেগও। গানের প্রতিটি শব্দে, সুরের প্রতিটি বাঁকে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। স্নিতা প্রামাণিকের কণ্ঠের মাধুর্য আর সংগীতের ছন্দে গানটি নতুন এক মাত্রা পেয়েছে। সুরে সুরে পলাশের ডালে জড়িয়ে পড়েছে উৎসবের উচ্ছ্বাস।

গানটির সংগীতায়োজনেও রয়েছে অভিনবত্ব। মৃদঙ্গের নরম স্পর্শ, বাঁশির সুরেলা টান, আর আধুনিক সংগীতের ছোঁয়া—সব মিলিয়ে এক মনকাড়া পরিবেশ সৃষ্টি হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর সহযোগিতায় মুক্তিপ্রাপ্ত এই গান শ্রোতাদের এখনো উৎসবের আবেশ ধরে রেখেছে।

দোল শুধু রঙের উৎসব নয়, বরং প্রাণের উচ্ছ্বাস, মনের উজ্জ্বলতা। “রঙ ধরেছে পলাশে” গানটি সেখানে খানিকটা অনুঘটকের মত। বসন্তের রঙিন বাতাসে ভাসতে ভাসতে, এই গান আজীবন রয়ে যাবে। প্রতিবছর এই সময়ে ঠিক ফিরে আসবে শ্রোতাদের মনে। ঠিক যেমন বসন্ত আসে, ফাগুনের আগুনরাঙা পলাশ নিয়ে!

রঙ ধরেছে পলাশে
রঙে রাঙানো সুর: " রঙ ধরেছে পলাশে " 3