Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
‘Melody Plus’-এর উদ্যোগে বাংলা গানে নতুন অধ্যায়: পৌষালীর গাওয়া ‘ও আমার দরদী’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সংগীতমহলে - ‘Melody Plus’-এর উদ্যোগে বাংলা গানে নতুন অধ্যায়: পৌষালীর গাওয়া ‘ও আমার দরদী’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সংগীতমহলে -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

‘Melody Plus’-এর উদ্যোগে বাংলা গানে নতুন অধ্যায়: পৌষালীর গাওয়া ‘ও আমার দরদী’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সংগীতমহলে

‘Melody Plus’-এর অভিনব প্রয়াস :

বাংলা সংগীতের বিস্মৃতপ্রায় সম্পদকে নতুন পরিচয়ে তুলে ধরার এক প্রচেষ্টা শুরু করল ওটি টি সলিউশনস প্রাইভেট লিমিটেড। তাদের ভাবনায় নতুন প্রকল্প ‘Melody Plus’ বাংলা গানের অতীত ঐতিহ্যকে আধুনিক সংগীতের ছোঁয়ায় পুনর্জীবিত করার লক্ষ্য নিয়ে নতুন পথচলা শুরু করেছে । এই ধারাবাহিক প্রচেষ্টার প্রথম নিবেদন হিসেবে মুক্তি পেল পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী ভাটিয়ালি গান ‘ও আমার দরদী’।

নতুন রূপে মাটির গান:

মূল গানটির গীতিকার ছিলেন পল্লীকবি জসীমউদ্দীন নিজে, আর সুরস্রষ্টা ছিলেন বাংলা লোকগানের পথিকৃৎ আব্বাসউদ্দিন আহমেদ। তবে বর্তমান সংস্করণে গানটির সঙ্গীতায়োজন করেছেন কৌস্তভ হাইত ও রুদ্র মজুমদার। কণ্ঠ দিয়েছেন বাংলার জনপ্রিয় গায়িকা পৌষালী ব্যানার্জি। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন অন্তরীপ অধিকারী। সম্পূর্ণ প্রযোজনা ও ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। একাধিক প্লেলিস্টে গানটি ইতিমধ্যেই শীর্ষস্থান দখল করেছে।

ওটিটি সলিউশনস এর কর্ণনার সুদীপ বসু জানান, সংগীতশিল্পের মূল স্রোত থেকে বিচ্যুত সেই অমূল্য গানগুলিকে আবারও মানুষের মুখে মুখে ফিরিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য। ‘Melody Plus’ সেই উচ্চাকাঙ্ক্ষারই রূপায়ণ। আধুনিক প্রজন্মের কাছে এভাবেই শিকড়ের গান পৌঁছে দিতে হবে।

OTT Solutions-এর অন্যান্য সৃজনশীল উদ্যোগ জানতে ভিজিট করুন l

Melody Plus
‘Melody Plus’-এর উদ্যোগে বাংলা গানে নতুন অধ্যায়: পৌষালীর গাওয়া ‘ও আমার দরদী’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সংগীতমহলে 3