Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
এবার সিনেমায় বীজেন্দ্র - এবার সিনেমায় বীজেন্দ্র -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

এবার সিনেমায় বীজেন্দ্র

পিছিয়ে গেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মুক্তি। এবছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। এখন পিছিয়ে গেল আগামী বছরে। এর কারণ কি বক্সিং চ্যাম্পিয়ন, অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী বীজেন্দ্র সিংহের অন্তর্ভুক্তি ? কারণ যেটাই হোক, বীজেন্দ্রর সিনেমা জগতে আসার খবরে খুশি তাঁর ভক্তরা। প্রযোজক সলমন খানের এই ছবিকে ঘিরেই বিনোদনের জগতে পা রাখলেন বীজেন্দ্র। পর্দায় প্রথম আবির্ভাবের রোমাঞ্চ গোপন করেননি তিনি। অন্যদিকে দারুন এই খবর জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন সলমন স্বয়ং। সেখানে সলমন, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়েল ও জসসি গিল প্রমুখের মাঝে হ্যান্ডসাম বীজেন্দ্রর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সবারই। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ বীজেন্দ্রর কাস্টিংকে ঘিরে হইচইয়ের পাশাপাশি একই দিনে ছিল তাঁর জন্মদিন সেলিব্রেশনের ঘটাপটা। সব মিলিয়ে ভাইজানের এই ছবি যে আর একটু হাইপ পেয়ে গেল, তাতে আর সন্দেহ কী !!