Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
কর ফাঁকি এবং ঐশ্বর্যা - কর ফাঁকি এবং ঐশ্বর্যা -
Saturday, March 7, 2026
৫ফোড়ন

কর ফাঁকি এবং ঐশ্বর্যা

তিনি বলিউডের এক নামী খানদানের বহু শুধু নন, তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বি টাউনের একাধিক হিট ছবির নায়িকা। ইদানীং তত কাজ না করলেও প্রায়ই খবরে থাকেন ঐশ্চর্যা রাই। তবে, তাঁর সাম্প্রতিক খবরে আসাটা মোটেই গ্ল্যামারাস নয়। বরং উল্টোটাই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির পক্ষ থেকে বচ্চন বাড়ির বধূকে ৫ ঘন্টা ধরে আটকে রাখা হয়–উপলক্ষ পানামা নথি মামলা। প্রসঙ্গত, এর আগেও দু’দুবার ইডির তলব পান ঐশ্বর্যা। অভিযোগ বিদেশে প্রচুর সম্পত্তি গচ্ছিত রেখেছেন তিনি ও তাঁর পরিবার। আগেরবার ইডির কাছ সময় চেয়ে নেন তিনি। খবরে প্রকাশ, গত ১৫ বছরের টাকা দেওয়া-নেওয়ার যাবতীয় নথি ইডি-র কাছে জমা দিয়েছেন ঐশ্বর্যা। প্রশ্ন, তারপরও এই তলব এবং জিজ্ঞাসাবাদ কেন ? সূত্র বলছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সম্পদ গচ্ছিত রেখেছেন ঐশ্বর্যা। কর ফাঁকি দেওয়াই উদ্দেশ্য নিঃসন্দেহে। টাকা বড় জ্বালা–থাকলে বোধহয় বেশি। তারকাদের কর ফাঁকি দেওয়ার প্রবণতা নতুন নয়। এক একজন গাদা গাদা উকিল পোষেন এ বাবদ। আইনি প্যাঁচে পড়ে হয়রানও হন। তবু…!!!