Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
কার্টুনচিত্র নিয়ে ননস্টপ আড্ডা - কার্টুনচিত্র নিয়ে ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

কার্টুনচিত্র নিয়ে ননস্টপ আড্ডা

কার্টুন আমাদের শৈশব কৈশোরের অমল আনন্দসঙ্গী। একইভাবে কার্টুন শিল্পীদের হাতে সেই কার্টুনই ব্যাঙ্গচিত্র হয়ে সমাজের অসংগতিগুলির প্রতি দিকনির্দেশ করে। কার্টুন চিত্র নিয়ে দীর্ঘদিন ধরে মগ্ন এমনই একজন মানুষ আজ আমাদের আড্ডায়। উপস্থিত থাকবেন লেখক, সম্পাদক (কিঞ্জল ও কলকাতা কথকতা পত্রিকা) চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কবিপক্ষ শুরু হয়ে যাচ্ছে তারপরই। আগামী ১২ই মে এই উপলক্ষে আয়োজিত বিশেষ আড্ডার অতিথি রূপে আসছেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী নবনীতা দাস। অনুষ্ঠান শিরোনাম ‘ভুলে থাকি’। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।