Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
নন্দিতার 'সখী ভাবনা কাহারে বলে' - নন্দিতার 'সখী ভাবনা কাহারে বলে' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

নন্দিতার ‘সখী ভাবনা কাহারে বলে’

‘গানবাজনা গ্যারেজ’ থেকে আবার নতুন গানের রেকর্ডিং। প্রখ্যাত সঙ্গীতশিল্পী নন্দিতা গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত ‘সখী ভাবনা কাহারে বলে’। সঙ্গীত আয়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। গত ৩রা জুন ‘নন্দিতা এক্সক্লুসিভ’ নামক চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নন্দিতার এই সিঙ্গলস। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ‘সখী ভাবনা কাহারে বলে’র ভিডিওগ্রাফি করেছেন তমোজিৎ সেনগুপ্ত। প্রকৃতির মাঝে আপন খেয়ালে গান গেয়েছেন নন্দিতা। সেই দৃশ্যই কার্যত ক্যামেরাবন্দি করেছেন তমোজিৎ। এখানে আকর্ষণীয় হয়ে উঠেছে দুই ক্ষুদে শিল্পী রাজ এবং স্বপ্নদ্বীপের উপস্থিতি। সব মিলিয়ে এই গানটিও যে শ্রোতা-দর্শকের মন জয় করে নেবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।