Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ভিকি-ক্যাটরিনার কুল কুল দাম্পত্য - Vicky-Katrina ভিকি-ক্যাটরিনার কুল কুল দাম্পত্য - Vicky-Katrina
Saturday, March 7, 2026
চিল-Out

ভিকি-ক্যাটরিনার কুল কুল দাম্পত্য

“ক্যাটরিনার টাওয়েল ডান্স নিয়ে আমার তেমন কিছু বলার নেই। আমি কোনও বিতর্কে যেতে চাই না! একটাই কথা, আমাকে এমন টাওয়েল ডান্স করার জন্য কেউ মারধোর কোরো না। আমি হাজার চেষ্টা করলেও এমন ডান্স করতে পারব না!”–সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে ভিকি জানান। বিষয় ‘টাইগার থ্রি‘-র অধুনা বহু আলোচিত ক্যাটরিনার টাওয়েল ডান্স! সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে যতই চাটনি বানাবার চেষ্টা করুন, ভিকি কৌশল স্ত্রীর পর্দার এহেন পারফরম্যান্সের জন্য রীতিমতো গর্বিত Vicky-Katrina । 

আদতে ক্যাটরিনা-ভিকির Vicky-Katrina রসায়নটাই যাকে বলে দারুণ ‘কুল’ !! আজ চিল-আউট তাই ওঁদের সঙ্গেই। কফি উইথ করণ-এ ভিকি প্রকাশ্যে স্বীকার করেন, ক্যাটরিনার সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্তেই তিনি ক্যাটির প্রেমে পড়েন, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট! কিন্তু, বিপরীতে ক্যাটরিনাও যে তাঁকে পছন্দ করেন, সেটা জেনে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন ভিকি। তারপর যা হয়, সে তো সকলেরই জানা। বলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের অন্যতম ভিকি-ক্যাটরিনা, এ খবর আজ সবারই জানা। ভিকি একা নন, তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও ক্যাটরিনার মধুর সম্পর্ক প্রায়ই খবরে চলে আসে। 

Images 2 1 2
ভিকি-ক্যাটরিনার কুল কুল দাম্পত্য 4

এটা যে সম্ভব হয়েছে ভিকি ও ক্যাটরিনার Vicky-Katrina সম্পর্কে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধার জন্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। সলমন খানের সঙ্গে ক্যাটরিনার দীর্ঘ অতীত সম্পর্ক অন্তরায় হয়নি ওঁদের বোঝাবুঝির ক্ষেত্রে। আসলে ভিকি কৌশল মানুষটাই যে বড্ড ব্যতিক্রমী ! বাবা শ্যাম কৌশল বলিউডের ভেটারেন ফাইট মাস্টার। সেসময় এই পেশায় আর যাই থাক, আর্থিক স্বচ্ছলতা ছিল না। ভিকি সিনেমা জগতের অনিশ্চিত কেরিয়ার বেছে নেবেন, এমনটা চাননি তাঁর বাবা। মেধাবী ভিকি ইঞ্জিনিয়ারিং-এ সুযোগ পেলেন ও পাশও করলেন। কিন্তু ডেস্টিনির ইচ্ছে ছিল অন্য কিছু। প্রথমে অনুরাগ কাশ্যপের সহকারী হিসেবে কাজ, তারপর ‘মশাল‘ ছবিতে অভিনয়ের সুযোগ–মোড় ঘুরে গেল ভিকি কৌশলের জীবনপথের ! 

Images 1
ভিকি-ক্যাটরিনার কুল কুল দাম্পত্য 5

আপাতত একের পর এক সাফল্যের সিঁড়ি চড়ছেন তিনি। শুধু তাই নয়, ব্যক্তি জীবনেও খুশি থাকার ম্যাজিক তাঁর হাতের মুঠোয়। রূপ, গ্ল্যামার, ঐশ্চর্য নিয়ে তাঁর জীবনে পা রেখেছেন ক্যাটরিনা। মূলত মশালা ছবিকে ঘিরেই ক্যাটির বলিউড বিচরণ, অর্থাৎ ভিকির প্রায় বিপরীত ঘরানার সিনেমাকে ঘিরে চলমান তাঁর কেরিয়ার। জনান্তিকে সবাই বলে, তাঁর উত্থানের পুরোটাই সলমনের অবদান। কিন্তু ভিকি এটা মনে করেন না। তিনি জানেন, বলিউড কতখানি কঠিন ঠাঁই! তিনি নিজেও তো লড়াই করেই প্রতিষ্ঠা পেয়েছেন ! 

ভিকি মনেপ্রাণে বিশ্বাস করেন, ক্যাটরিনা নিজের কেরিয়ার গড়েছেন নিজের একশভাগ নিবেদনের কৃতিত্বেই। তাঁর যাবতীয় সীমাবদ্ধতা ক্যাটরিনা কাটিয়ে উঠেছেন নিরলস পরিশ্রমে। আর এই জায়গাটিতেই ভিকি সম্মান করেন নিজের স্ত্রীকে। আর ক্যাটরিনা ? তিনিও তো এতদিনে পাশে পেয়েছেন একজন সৎ মানুষকে, যাঁর ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। বুঝতে অসুবিধা হয় না, এটাই ভিকি-ক্যাটরিনার সম্পর্কের মূল-গাথা। এই সুরই বাজে তাঁদের দাম্পত্যের আবহে।