Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
সাহিত্য ও সিনেমা-য় বর্ণময় সৌমিত্র - সাহিত্য ও সিনেমা-য় বর্ণময় সৌমিত্র -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

সাহিত্য ও সিনেমা-য় বর্ণময় সৌমিত্র

সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। গত ১১ই জুলাই এই অনলাইন লাইভ অনুষ্ঠানে আয়োজিত হয়,’বর্ণময় সৌমিত্র’। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বহুমুখী অভিনয় প্রতিভা প্রসঙ্গে আলোচনার একটি ঝলক ছিল এই সন্ধ্যায়। আলোচক ছিলেন প্রখ্যাত লেখক ও আকাশবাণীর উপস্থাপক শ্যামলী আচার্য্য। আগামী ১৮ই জুলাই সন্ধ্যায় থাকছে ‘একশো মৃণাল’ দ্বিতীয় পর্ব। কিংবদন্তি এই পরিচালকের কাজ প্রসঙ্গে আলোচনা করবেন চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। বাঙালির পরম প্রিয়, বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস আগামী ২৪শে জুলাই। সেই উপলক্ষে চ্যানেলের বিশেষ নিবেদন ‘মহানায়ক’ পরিবেশিত হবে আগামী ২৫শে জুলাই। আলোচনায় সংবাদ পাঠক, লেখক ও আকাশবাণীর উপস্থাপক সুপ্রিয় রায়। ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে প্রতি সপ্তাহে দর্শকদের জন্য থাকে এমনই আকর্ষণীয় ও সমৃদ্ধকর বিষয়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন।