Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
সিনেমা ও সাহিত্যের নায়িকারা  - সিনেমা ও সাহিত্যের নায়িকারা  -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

সিনেমা ও সাহিত্যের নায়িকারা 

সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায় ও সন্ধ্যা রায়–বাংলা ছবির এই পঞ্চ-নায়িকা তাঁদের অতুলনীয় অবদানে উজ্জ্বল করে রেখেছেন বাংলা সিনেমার জগৎ। সাহিত্য-নির্ভর বাংলা ছবি দর্শকের হৃদয় স্পর্শ করেছে ওঁদের অভিনয় গুণে। এক একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন এই পাঁচ অভিনেত্রী। সেই ছবির কয়েকটি নিয়েই আলোচনা আগামী ১লা আগস্ট মঙ্গলবার। অতিথি অভিনেত্রী ও রেডিও জকি অরুণিমা ঘোষ। চির রোমান্টিক ইমেজের বাইরেও তিনি ছিলেন একজন অতুলনীয় চরিত্রাভিনেতা। গত ২৪শে জুলাই ছিল উত্তমকুমারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে গত ২৫শে জুলাই চ্যানেলের বিশেষ নিবেদন ছিল ‘মহানায়ক’। লেখক, সংবাদ পাঠক ও আকাশবাণীর উপস্থাপক সুপ্রিয় রায়ের উপস্থিতিতে এই স্মরণ-অনুষ্ঠান হয়ে ওঠে অত্যন্ত সমৃদ্ধ ও উপভোগ্য। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন।    নিজস্ব প্রতিনিধি