Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ননস্টপ আড্ডায় বর্ষা বিদায় - ননস্টপ আড্ডায় বর্ষা বিদায় -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় বর্ষা বিদায়

বাংলার ছয়ঋতুর মধ্যে বর্ষা হলো সবচেয়ে সক্রিয়। বৃষ্টি, অতি বৃষ্টি, না-বৃষ্টি–সবরকম ভাবেই বর্ষা আমাদের কান ধরে প্রকৃতির কাছে মাথা নত করতে বাধ্য করায় ! শ্রাবণ গেলেই বর্ষার বিদায়, এমনটা ঋতুর নিয়ম। যদিও, সে নিয়মের কোনও গ্যারান্টি নেই। তবু, বর্ষার মোহমুগ্ধ আবেশের মাঝেও আমরা শুনি তার চলে যাবার ঘন্টা। এইসব নিয়েই আগামী ৫ আগস্ট ননস্টপ বিনোদন চ্যানেলে সন্ধ্যা ৭টায় আমাদের ননস্টপ আড্ডা ‘বিদায় বর্ষা’। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। আজ সন্ধ্যায় থাকবেন তরুণ প্রজন্মের দুই মুখ–সঙ্গীতশিল্পী বাসবদত্তা চৌধুরী ও বাচিকশিল্পী অন্তরা দাশগুপ্ত। এখানে আমরা শুনবো নয়া প্রজন্মের ভাবনা ও আবেগের কথা। মাসের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ জুলাই গান আর আড্ডার আসরে আমরা শুনবো এই সময়ের একজন অত্যন্ত প্রতিভাশালী গায়িকা অপরাজিতা বসুর গান। অনুষ্ঠানের শিরোনাম ‘বাংলা আমার গানের ভাষা’।