Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
মুক্তি পেল 'চোরের মেয়ে' - মুক্তি পেল 'চোরের মেয়ে' -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

মুক্তি পেল ‘চোরের মেয়ে’

আর. ডি. রণজিতের কাহিনি অবলম্বনে এবং তাঁর পরিচালনায়, সুবীর ঘোষের প্রযোজনায় সৌমিতা মুভিজের নিবেদন ‘চোরের মেয়ে’। গত ৫ ই আগস্ট ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি। অভিনয়ে আছেন অ্যানি, তপন মজুমদার, অনিন্দিতা নস্কর, বিক্রম প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন সুদেব সাহা এবং সহকারী পরিচালক অতসী নাগ এবং তাপস বাবু।

মা হারা একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে বাবার স্নেহেই তার বেড়ে ওঠা। এম.এ. পরীক্ষায় প্রথম হওয়ার খবরটা জানানোর জন্য ব্যাকুল হয়ে সে বাড়িতে অপেক্ষা করে বাবার জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও, বাবা বাড়িতে না ফেরায়, উদ্বিগ্ন হয়ে পড়ে মেয়েটি। অফিসে ফোন করে, বাবার এক সহকর্মীর কাছে সে জানতে পারে, তার বাবা  নিত্যগোপাল বাবু চুরির অপরাধে ধরা পড়েছে। তাকে মারধর করা হয়েছে। এবার পুলিশের হাতে তুলে দেওয়া হবে‌। নিজের কানকে বিশ্বাস করতে পারে না মেয়েটি। সে কিনা ‘চোরের মেয়ে’ ! এত বছর ধরে যাকে সে পরম শ্রদ্ধা ও বিশ্বাস করে এসেছে, এই তার পরিচয় ?

মুহূর্তে বিষিয়ে ওঠে মেয়েটির মন। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। ঠিক তখনই দরজায় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে নিজের বাবাকে দেখে সে অবাক হয়ে যায়। গায়ে কোনো মারের চিহ্ন বা চোখেমুখে অপরাধের ছাপ সে দেখতে পায় না। এরপর বাবার থেকে সে প্রকৃত ঘটনা জানতে পারে। অফিসের সেই কর্মচারী কি মেয়েটিকে মিথ্যে বলেছিল ? আসলে কী ঘটেছিল তার বাবার অফিসে? জানতে হলে অবশ্যই ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে দেখতে হবে সদ্য মুক্তিপ্রাপ্ত ছোট ছবি ‘চোরের মেয়ে’।