Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
জমজমাট ননস্টপ আড্ডা - জমজমাট ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

বাঙালি মননে ও চেতনায় কাজী নজরুল ইসলামের স্থান কতটা গুরত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর কবিতা ও গানের জনপ্রিয়তা সারা বিশ্বের বাঙালির কাছে প্রজন্মগত ভাবে বহমান। শোষণ, অত্যাচার ও বঞ্চনা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে কাজী নজরুল ইসলামের কলম। সেই প্রেক্ষিতে আজও প্রাসঙ্গিক তাঁর একাধিক রচনা। আজ তাঁকে যেন বড় বেশি প্রয়োজন আমাদের। কাজী নজরুল ইসলামের জন্ম ২৪ শে মে ১৮৯৯, মৃত্যু ২৯ শে আগস্ট ১৯৭৬। আজ তাঁকে প্রণাম জানিয়ে আমাদের বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’ ! অতিথি সাংবাদিক ও বাচিকশিল্পী লিপি চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী ও শিক্ষক লপিতা ভট্টাচার্য। গত সপ্তাহে আমাদের আড্ডার অতিথি ছিলেন বিশিষ্ট অন্টারপ্রেনিওর ও সমাজসেবী সুজাতা চ্যাটার্জি। যাবতীয় সামাজিক প্রতিকূলতার বেড়া পার হয়ে কেমন করে তিনি এক দৃষ্টান্ত স্থাপন করেন, অনুপ্রাণিত করেন বহু নারীকে, সেইসবই শুনলাম আমরা তাঁর কাছে। আগামী ৭ জুলাই আড্ডার অতিথি হিসেবে থাকবেন শর্বরী ব্যানার্জি আচার্য। তিনি উত্তরবঙ্গের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ও একজন বাচিকশিল্পী। কথা ও কবিতায় জমে উঠবে এই সন্ধ্যা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।