Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
অঙ্ক কি কঠিন : প্রান্তিক জীবনের অঙ্ক কষে মানবিকতার জয়গান - অঙ্ক কি কঠিন : প্রান্তিক জীবনের অঙ্ক কষে মানবিকতার জয়গান -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

অঙ্ক কি কঠিন : প্রান্তিক জীবনের অঙ্ক কষে মানবিকতার জয়গান

অঙ্ক কি কঠিন — ২০২৫ সালের একটি ব্যতিক্রমী বাংলা নাট্য চলচ্চিত্র, যা মূলধারার গ্ল্যামার ও কৃত্রিমতার বাইরে দাঁড়িয়ে তুলে ধরেছে এক মানবিক কাহিনি। পরিচালক সৌরভ পালোধি ও প্রযোজক রানা সরকারের যৌথ প্রয়াসে এই চলচ্চিত্রটি ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত হয়েছে। শহরের প্রান্তিক অঞ্চল—একটি বস্তির প্রেক্ষাপটে গড়ে উঠেছে তিন শিশুর স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার গল্প। বাবিন, ডলি এবং টায়ার—এই তিনজন ছেলেমেয়ে সেইসব শিশুদের প্রতীক হয়ে দাঁড়ায় , যাদের জীবনের অঙ্ক কখনও সহজ হয় না, কিন্তু ভালোবাসা ও সংকল্প তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখে।

মহামারির পরবর্তী সময়ে যখন স্কুল বন্ধ, শিক্ষা অনিশ্চিত, সেই সময়েও এই তিনটি শিশু স্বপ্ন দেখে—হাসপাতাল বানাবে, মানুষকে সুস্থ করবে। বাবিন চায় ডাক্তার হতে, ডলি নার্স এবং টায়ার হতে চায় ইঞ্জিনিয়ার। পরিত্যক্ত একটি আব্বুলিশ বাড়িকে তারা নিজেরাই রূপ দেয় একটি কল্পিত হাসপাতালে। খাবার ডেলিভারি কর্মী শাহরুখ, নার্স কাজল, এবং শিশুদের অভিভাবক চরিত্রদের মাধ্যমে গড়ে ওঠে এক ভিন্ন ধারার পরিমণ্ডল। চলচ্চিত্রটির কিছু চরিত্র যেমন শাহরুখ (প্রসূন সোম), টায়ার মা (দীপান্বিতা নাথ), নার্স কাজল (পার্নো মিত্র), ও বাবিনের বাবা-মা (শঙ্কর দেবনাথ ও সঞ্জিতা)—দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

দেবদীপ মুখোপাধ্যায়ের সুরারোপে নির্মিত গানগুলি চলচ্চিত্রটিকে আরও প্রাণবন্ত করে তোলে।‌ দেবদীপ মুখোপাধ্যায়, ঋদ্ধিমান ব্যানার্জি, তপোময় দেব, গীতশ্রী চক্রবর্তী, দরিয়া দাশ পালোধী -র গাওয়া “চাপ নিয়ে লাভ নেই”, নচিকেতা চক্রবর্তীর কন্ঠে “বাহান্নটা পাখি” এবং লগ্নজিতা চক্রবর্তী-র গাওয়া “একটা গল্প বলো” – গানগুলি বিশেষ আবেদন তৈরি করেছে। এই তিনটি গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন করেছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং গানগুলো বর্তমানে JioSaavn, Gaana, Spotify -সহ অন্যান্য সমস্ত প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

অঙ্ক কি কঠিন
অঙ্ক কি কঠিন : প্রান্তিক জীবনের অঙ্ক কষে মানবিকতার জয়গান 5

‘অঙ্ক কি কঠিন’ কেবল একটি শিশু-কেন্দ্রিক কাহিনি নয়, এটি এক গভীর সামাজিক ভাষ্য। এখানে উঠে আসে শিক্ষা ব্যবস্থার পতন, অভাবগ্রস্ত জীবনের প্রতিকূলতা, সামাজিক বিভাজন, ধর্মের বাইরে ভালোবাসা, এবং সেইসব মানুষের জীবনের গল্প—যাঁরা প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।