Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
আজ সন্ধ্যায় আড্ডা ও গানে অগ্নিভ - আজ সন্ধ্যায় আড্ডা ও গানে অগ্নিভ -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় আড্ডা ও গানে অগ্নিভ

আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার তরুণ সঙ্গীতশিল্পী অগ্নিভ বন্দোপাধ্যায়। গান-আড্ডায় জমে উঠবে সন্ধ্যা। আগামী ৯ ডিসেম্বর ভাণ নাট্যগোষ্ঠীর পক্ষে থাকবেন অধ্যাপক, লেখক ও গবেষক ডঃ গৌরাঙ্গ  দণ্ডপাট এবং কবি ও অধ্যাপক দেবহূতি সরকার। নাটকের সঙ্গে তাঁদের সাহিত্য পত্রিকার কথাও থাকবে আলোচনায়। থাকবে সমসাময়িক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা। আগামী ১৬ ডিসেম্বর তাঁর অভিজ্ঞতার পসরা নিয়ে আড্ডায় আসবেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী মীনাক্ষী ঘোষ। সম্প্রতি আমেরিকা সফর করে দেশে ফিরেছেন তিনি। সেখানকার যাপনকলা থেকে তাঁর ব্যাক্তিগত অনুভব, সবই শুনবো এই সন্ধ্যায়। আর তাঁর কণ্ঠে আবৃত্তি শোনা তো সব সময়ই এক অসাধারণ অভিজ্ঞতা ! প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।