Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
নানা বিষয়ে ননস্টপ আড্ডা - নানা বিষয়ে ননস্টপ আড্ডা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

নানা বিষয়ে ননস্টপ আড্ডা

আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার অতিথি সঙ্গীতশিল্পী ও নাট্যকর্মী ডালিয়া চৌধুরী। ডালিয়া দীর্ঘদিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রসারিত করেছেন তাঁর শিল্পচর্চার পরিধি। বহুমুখী প্রতিভার অধিকারী ডালিয়ার কথা ও নানা রঙের গানে জমে উঠবে এই সন্ধ্যা। আগামী ২৫ নভেম্বরের অতিথিরা হলেন প্রখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী শাঁওলী সেন ও খ্যাতনামা অঙ্কনশিল্পী রত্না বোস। এই সন্ধ্যাও জমে উঠবে একেবারে ব্যতিক্রমী স্বাদে। ২ ডিসেম্বর আমরা শুনবো উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী মীনাক্ষী ঘোষের কথা। সম্প্রতি আমেরিকায় কয়েক মাস কাটিয়ে রঙবাহারি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। এই সন্ধ্যার তাঁর আবৃত্তির পাশাপাশি শুনবো আমেরিকার গল্প। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।