Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার, ২০২১ এর চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পালা - মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার, ২০২১ এর চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পালা -
Saturday, March 7, 2026
কৃষ্টি-Culture

মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার, ২০২১ এর চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পালা

গত ১লা সেপ্টেম্বর থেকে বাংলার লোকসঙ্গীত নিয়ে ‘মেলোডি প্লাস ফোক সিঙ্গিং ষ্টার,২০২১’ অনলাইন লোকগানের প্রতিযোগিতা শুরু হয়েছিল সেটি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে, অর্থাৎ এবার চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পালা। প্রতিযোগিতাটি আয়োজন করেছেন বাংলা লোকগানের দল মহুল ব্যান্ড। প্রতিযোগিতাটি স্পনসর করছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। আর এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করবে Salud Vida Bare এবং Soft Kiss। আর এই চূড়ান্ত পর্বের অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী ৪ঠা সেপ্টেম্বর, ২০২১। এই অনুষ্ঠানটির ভেনু পার্টনার The Day Room Cafe।
মহুল লোকগানের দল বাংলার বিভিন্ন লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছেন। মহুল এখন বিভিন্ন ধরণের গান, কম্পোজিশন এবং পেইন্টিং নিয়ে কাজ করছেন এবং গবেষণা করছেন । মহুল গ্রামীণ লোকশিল্পীদের নিয়েও গবেষণা করছেন এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা উপজাতীয় সংস্কৃতি নিয়ে কাজ করেন যাতে সেই সব সংস্কৃতি বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছায়। এই মহুল বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠা পুরুষ প্রখ্যাত সঙ্গীতশিল্পী পার্থ ভৌমিক। এই লোকগানের দলে সোনাই সেন হলেন একমাত্র মহিলা কন্ঠশিল্পী । এছাড়া পার্থ ভৌমিকের সুযোগ্য পুত্র সোহম ভৌমিক ও বহুমুখী প্রতিভার অধিকারী । সোহমের হাতের ছোঁয়ায় প্রতিটা বাদ্যযন্ত্র যেন কথা বলে ওঠে । এছাড়াও মহুল ব্যান্ড এ আছেন আরো অনেক সুযোগ্য সদস্য । এই সমস্ত শিল্পীদের নিয়েই পার্থ ভৌমিক গড়ে তুলেছেন মহুল লোকগানের দল বা মহুল বাংলা ব্যান্ড । লোকগান নিয়ে মহুলের এরকম অনলাইন লোকসঙ্গীত প্রতিযোগিতার এই অভিনব আয়োজনকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।