Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ওয়েব সিরিজ ‘দুগ্গা দুগ্গা’ - New Web series 'Dugga Dugga' ওয়েব সিরিজ ‘দুগ্গা দুগ্গা’ - New Web series 'Dugga Dugga'
Saturday, March 7, 2026
ওয়েব-Wave

ওয়েব সিরিজ ‘দুগ্গা দুগ্গা’

বাংলা টেলিভিশনের এক স্বতন্ত্র নাম বাদশা মৈত্র। অত্যন্ত ক্ষমতাশালী এই অভিনেতা একটা লম্বা সময় ধরে নানা চরিত্রে নিজের সাবলীল অভিনয়ের ছাপ রেখেছেন । প্রমাণ করেছেন নিজের অপরিহার্যতা। এহেন বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নবীন প্রতিভা অমৃতা চট্টোপাধ্যায়। পরিচালক জিৎ চক্রবর্তীর ছয় পর্বের ওয়েব সিরিজ ‘দুগ্গা দুগ্গা’য় Dugga Dugga দেখতে পাবো আমরা বাদশা ও অমৃতাকে। প্রসঙ্গত, অমৃতা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই চেনা মুখ। মূলত ভিন্নধারার ছবিতেই দেখেছি আমরা মিষ্টি চেহারার কন্যাটিকে। এই সিরিজে ওঁরা ছাড়াও আছেন ফাহিম মির্জ়া, ময়না মুখোপাধ্যায় প্রমুখ।

সম্প্রতি এই সিরিজের শুটিংকে ঘিরেই শীতের কলকাতায়

সম্প্রতি এই সিরিজের শুটিংকে ঘিরেই শীতের কলকাতায় পুজোর আবহ তৈরি করলেন পরিচালক জিৎ চক্রবর্তী। সিরিজের নাম ‘দুগ্গা দুগ্গা’ Dugga Dugga। সেই অনুষঙ্গেই দৃশ্য রচনা করলেন পরিচালক। কাহিনি পল্লবিত বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে। এই নিরিখেই বাদশা ও অমৃতার অভিনয়ের এক মরমি সমীকরণ দেখবেন দর্শক পর্দায়। গল্প এমন, অনামিকা থাকে বিদেশে–লেখাপড়া সেখানেই। তার মায়ের মৃত্যুর পর অনামিকার বাবা অবনী শহরে একাই থাকে। এটা জেনেও শহরে ফেরেনি অনামিকা। তবে, বাবার অসুস্থতার খবর জানতে পেরে, দেরি না করে কলকাতায় ফেরে সে। 

এরপর কী ঘটে অবনী আর অনামিকার জীবনে, তাই নিয়েই সিরিজের পরের পর্বগুলির গল্প এগিয়ে যাবে। সম্প্রতি একটি বাংলা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা জানান, “এর আগে অনামিকার মতো কোনও চরিত্র করিনি আমি। আজকাল প্রচুর ছবি ও সিরিজ তৈরি হচ্ছে রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিক গল্পকে কেন্দ্র করে। কিন্তু, সম্পর্কের গল্প সব সময় দর্শকের ভালো লাগে।” বুঝতেই পারা যায়, এই সিরিজ নিয়ে অমৃতার প্রত্যাশার পারদ বেশ উর্ধ্বমুখী। অনামিকার চরিত্রের শেডগুলি একজন অভিনেত্রীর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। নবীনা এই প্রতিশ্রুতিময়ী সেই চ্যালেঞ্জে জয়ী হবেন বলেই বিশ্বাস আমাদের। 

বাবা অবনীর ভূমিকায় বাদশার অভিনয় নিয়েও যথেষ্ট প্রত্যাশা রয়েছে বাংলার ওয়েব দর্শকমহলে। টিভির পর্দায় এযাবৎকাল নানা ব্যঞ্জনাময় চরিত্রে দেখেছি তাঁকে আমরা। চরিত্র নির্বাচনে যথেষ্ট খুঁতখুঁতে ও সাবধানী তিনি বরাবর। এই সিরিজের ক্ষেত্রেও বোঝা যায়, কাহিনির অর্থবহতাই তাঁকে আগ্রহী করে তুলেছে। বাবা-মেয়ের এই কাহিনিতে আরও একবার আমরা বাদশার অভিনয়ে কাঙ্ক্ষিত মাত্রাটি খুঁজে পাবো নিশ্চয়ই। কবে, কোন চ্যানেলে স্ট্রিমিং শুরু ‘দুগ্গা দুগ্গা’র এখনও জানা যায়নি। আপাতত অধীর অপেক্ষা !!