Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
গৌরী এলো অন্তিম পর্বে গৌরী এলো অন্তিম পর্বে
Saturday, March 7, 2026
টেলি-Talk

অন্তিম পর্বে ‘গৌরী এলো’

মেগার অন্দরে কী ঘটছে স্বয়ং সৃষ্টিকর্তাও (পড়ুন ধারাবাহিকের প্রযোজক-পরিচালকগণ) বোধহয় জানেন না। ঢাকঢোল পিটিয়ে সিরিয়াল শুরু হয়। তারপর কী এক ‘টিআরপি’ নামক চক্করে শুরুতেই সব শেষ। ধারাবাহিক ‘গৌরী এলো’ অবশ্য কোনও মতে এক বছরের বেশি সময় পার করেছে। ২০২২-এর ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। আজ তার অন্তিমপর্ব।

কাহিনি এই মুহূর্তে পৌঁছেছে চরম নাটকীয় মুহূর্তে। একদিকে রসময়ের আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুমুখে তারা। অন্যদিকে গৌরী-সহ গোটা ঘোষাল পরিবার তাদের নিজেদের বাড়ি থেকেই আজ বিতাড়িত। উদভ্রান্ত গৌরী। সে ভেবে চলেছে, কীভাবে রসময়ের পাপের বিনাশ ক’রে, পরিবারের সবাইকে একত্রিত করবে !

মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমন এক পরিস্থিতিতে নাস্তিক ঈশান কী ঈশ্বরের কাছে নতজানু হবে ? আর গৌরী ? তার ভাগ্যেই বা এবার কী ঘটবে ? জীবনের সবথেকে বড় রহস্যের মুখোমুখি হতে পারবে কী সে ? আজ অন্তিম, তাই একঘন্টার বিশেষ পর্ব। দেখুন জি বাংলায় আজ রাত ৯.৩০ মিনিটে গৌরী এলো ।