Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
বিপাশার ফিটনেস ফান্ডা - Bipasha Basu বিপাশার ফিটনেস ফান্ডা - Bipasha Basu
Saturday, March 7, 2026
চিল-Out

বিপাশার ফিটনেস ফান্ডা

বলিউডের তারকা মডেল ও অভিনেত্রী বং বিউটি বিপাশা বসু Bipasha Basu । সকলেই জানেন, তাঁর চিল করার সেরা পদ্ধতি হলো ফিটনেস নিয়ে কিছু না কিছু ভাবনা। মা হওয়ার পর ইদানীং কন্যার সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে পছন্দ করলেও, ফিটনেস হাঙ্গামায় ঘাটতি নেই তাঁর। সত্যি বলতে কী, বলিউড যাত্রার প্রথম লগ্ন থেকেই বিপাশা খবরের শিরোনামে তাঁর ফিটনেস সংক্রান্ত উদ্যোগ নিয়ে। ২০০৫ সালে প্রাক্তন প্রেমিক জন আব্রাহামের সঙ্গে যৌথভাবে তিনি প্রথম বাজারে আনেন একটি ডিভিডি, নাম ‘বলিউড বডিজ‘। 

Images 8 1
বিপাশার ফিটনেস ফান্ডা 4

এই প্রসঙ্গে স্মরণ করাই বিপাশার জীবনে জন আসেন দিনো মোরিয়াকে সরিয়ে। ২০০৩-এ ওঁরা তিনজনই একসঙ্গে অভিনয় করেন ‘জিসম‘ ছবিতে। এরপর দিনোর প্রস্থান, জনের প্রবেশ। ফিটনেসের ক্ষেত্রে জনের আগ্রহও সর্বজনবিদিত। ফলত, ২০০৫-এর ওই যৌথ প্রচেষ্টা। জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভাঙার খবরে বেশ কয়েকদিন গরম ছিল বি টাউনের বাতাস। যাই হোক, বিপাশার Bipasha Basu ফিটনেস হাঙ্গামা বন্ধ হলো না। ২০১০-এ তিনি আনলেন, তাঁর প্রথম সোলো ফিটনেস ডিভিডি নাম ‘লাভ ইয়োরসেলফ : ফিট অ্যান্ড ফ্যাবিউলাস ইউ‘! এই ডিভিডি-র মূল কথা হলো নিজেকে ভালোবাসো এবং স্বাস্থ্যবান ও শক্তিশালী থাকো। এই ডিভিডি-তে রয়েছে ৬০ দিনের একটি সুনির্দিষ্ট রুটিন, যা ওজন কমানোর পথ দেখাবে। এছাড়াও তাতে আছে বিগিনার্স ওয়ার্কআউট, অ্যাডভান্সড ওয়ার্কআউট এবং একটি ‘ইজি টোন‘ ওয়ার্কআউট।

মডেলিং কেরিয়ারের ক্ষেত্রে বিপাশার পহেলা পসন্দ স্বাস্থ্য সংক্রান্ত পণ্য। ব্র্যান্ডেড সুগার ফ্রি বা স্বাস্থ্যসম্মত বিস্কুট–বিপাশার উপস্থিতি বিজ্ঞাপনের গুরুত্ব বাড়িয়েছে। এই প্রসঙ্গে একটি বিখ্যাত কর্পোরেট পণ্য প্রস্তুতকারক সংস্থার আধিকারিক বলেছেন, বিপাশা এমন একজন তারকা, যিনি যথার্থই স্বাস্থ্যবিধি মেনে চলায় বিশ্বাসী। ফিটনেস নিয়ে তাঁর প্যাশনের কথা আমরা সকলেই জানি। তাঁর ডিভিডিগুলিও এক্ষেত্রে যথেষ্ট কার্যকর। 

Images 9
বিপাশার ফিটনেস ফান্ডা 5

২০১১ সালে মুক্তি পায় বিপাশার দ্বিতীয় সোলো ফিটনেস ডিভিডি, নাম ‘ব্রেক ফ্রি’, আধঘন্টার ডান্স রুটিন। এরপর এলো তাঁর ‘লাভ ইয়োরসেলফ’ সিরিজের পরবর্তী পর্ব। ২০১৪-য় বিপাশা বাজারে আনলেন ‘লাভ ইয়োরসেলফ’ সিরিজের তৃতীয় পর্ব ‘আনলিশ‘! হাড় ও মাসলকে শক্তিশালী করে তোলার ওয়ার্কআউট রয়েছে এই ডিভিডি-তে। ২০১৪ সালের শেষের দিকে আর একধাপ এগোলেন বিপাশা। তাঁর ফিটনেস ডিভিডিগুলি যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য বিপাশা নিজের ডিভিডিগুলি মুক্ত করেন শেমারু এন্টারটেনমেন্টস-এর ইউটিউব চ্যানেল ‘শেমারু গুড হেল্থ ২৪/৭’-এ। তাঁর প্রেমিক বদল থেকে বিয়ে ও সংসার এবং মা হওয়ার নানা পর্ব খবরে আসে বারবার। তবে, বিপাশার প্যাশনেট চিল আউট অবশ্যই হেল্থ ও ফিটনেস !