Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home3/binodanp/public_html/wp-includes/functions.php on line 6131
ছুটিতে রোদ্দুরমাখা সমুদ্রই টানে আমায় - ছুটিতে রোদ্দুরমাখা সমুদ্রই টানে আমায় -
Saturday, March 7, 2026
চিল-Out

ছুটিতে রোদ্দুরমাখা সমুদ্রই টানে আমায়

তাঁর ভীষন ভালো লাগে সেইসব অঞ্চল, যেখানে ঝকঝকে রোদ্দুর আলো ছড়ায়। ঠাণ্ডা, স্যাঁতসেঁতে আবহাওয়া না-পসন্দ তাঁর। বরফপাতের সৌন্দর্যও তেমন টানে না তাঁকে। বলিউডের মোস্ট হট অ্যান্ড বিউটিফুল দীপিকা পাড়ুকোন একটি জনপ্রিয় অনলাইন টক শো-তে জানিয়েছেন এই বার্তা। তাঁর কথায়,”তটভূমি জুড়ে শুধুই বালি…উথাল-পাথাল নীল জলরাশি…চঞ্চল ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে সমুদ্রের পাড়–এই হলো আমার সবচেয়ে পছন্দের হলিডে ডেস্টিনেশন।”

Images 2 2
ছুটিতে রোদ্দুরমাখা সমুদ্রই টানে আমায় 6

লোকজন সচরাচর পাহাড় আর ঘন সবুজের জঙ্গল নিয়েই উদ্বেলিত হলেও, বলিউড সুন্দরীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও শেষ পছন্দ রৌদ্রকরোজ্জ্বল সমুদ্র তীরবর্তী অঞ্চল। রোদ্দুরস্নাত ও চিকচিকে বালি দিয়ে আবৃত সমুদ্র সৈকত প্রবলভাবে টানে দীপিকাকে। কার্যকারণে, দীপিকার হোমটাউন বেঙ্গালুরু এবং কর্মক্ষেত্র মুম্বাই–দু’জায়গাতেই সমুদ্র রয়েছে। মুম্বাই তো পাক্কা সমুদ্র তীরবর্তী শহর। এখান থেকে গোয়াও খুব দূর নয়। আর বেঙ্গালুরুর কাছাকাছি রয়েছে কুড়িটির মতো সমুদ্র সৈকত। দীপিকার ট্রাভেল ডেস্টিনেশন যে সমুদ্রই হবে, তাতে আর আশ্চর্য কী !

তিনি কী সোলো ট্রাভেলার ? সঞ্চালকের এহেন প্রশ্নের জবাবে দীপিকার সহাস্য জবাব, “নাহ, একা নয়, পরিবারের সদস্য অথবা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বেড়াতেই পছন্দ করি আমি।” এরই পাশাপাশি দীপিকা জানান, “তবে, খুব বেশি পরিকল্পনা মাফিক ট্রাভেল করা আমার ধাতে নেই। হঠাৎ করেই বেরিয়ে পড়তে ভালবাসি।” তাহলে, কী তিনি খুব অ্যাডভেঞ্চারাস ? নাহ, ঠিক তেমনটাও নন তিনি। হঠাৎ করে বেরিয়ে পড়লেও সঙ্গে চেনা লোক আর চেনা পরিধিই থাকে লক্ষ্যে–জানান দীপিকা।

Images 2 5
ছুটিতে রোদ্দুরমাখা সমুদ্রই টানে আমায় 7

আর গার্লস স্টেকেশন ? একেবারে মেয়েরা মেয়েরা মিলে বেড়ানো ? দীপিকা কী তাঁর বোনের সঙ্গে এই জাতীয় প্ল্যানিং করেন ? কোথাও চলে গিয়ে হোটেলে চেক-ইন এবং চিল করা…? “আমরা দুই বোন একসঙ্গে ট্রাভেল অবশ্যই করি। তবে, স্টেকেশন বলতে যেটা বোঝায়, একই শহরে বাড়ির বাইরে হোটেলে থেকে, ইচ্ছেমতো আমোদ করা, তেমনটাও আমাদের ঘটে না। বেঙ্গালুরু গেলে, বোন আমাদের বাড়িতে আসে, আমার সঙ্গে সময় কাটায়। মুম্বাই এসেও বোন আমার বাড়িতে থাকে। আড্ডা, হইচই হয়। এভাবেই সুযোগ পেলে বা মন চাইলে একত্র হই আমরা। গার্লস স্টেকেশন বলে তথাকথিত কিছু হয় না আমাদের”–সঞ্চালকের প্রশ্নের জবাবে প্রাঞ্জল দীপিকা।